কঠিন সময়ের মধ্যে রয়েছেন ঋতব্রত, মানা করলেন যোগাযোগ করতে, কী হয়েছে অভিনেতার?
শুক্রবার রাতে একটি পোষ্টের মাধ্যমে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় জানান, তিনি গত ১০ দিন ধরে অসুস্থ। একটা কঠিন সময়ের মধ্যে নিজেই যাচ্ছে গোটা পরিবার। সকলকে যোগাযোগ করতে মানা করলেন। কী এমন হয়েছে অভিনেতার?

কঠিন সময়ের মধ্যে রয়েছেন ঋতব্রত
সোশ্যাল মিডিয়ার পোষ্টের মাধ্যমে ঋতব্রত জানান, সম্প্রতি তাঁর চোখে দুটি অপারেশন হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন। বিগত ১০ দিন গোটা পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখনও লড়াইয়ের অনেকটা পথ বাকি। তাই প্রত্যেককে তিনি অনুরোধ করছেন, এই মুহূর্তে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করা না হয়। যখন সম্ভব হবে নিজেই পরিস্থিতির আপডেট জানাবেন।
তবে তিনি জানিয়েছেন তিনি অনেকটাই সুস্থ আছেন। যদিও কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই। ঋতব্রতর এই অপারেশনের খবর শুনে তাঁর দ্রুত সুস্থ কামনা করেছেন সকলে। খুব সম্পতি ক্লিক ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ঋতব্রত অভিনীত ‘ভার্জিনপুর’। এই সিরিজে অভিনেতার অভিনয় সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিল।
Home/Entertainment/কঠিন সময়ের মধ্যে রয়েছেন ঋতব্রত, মানা করলেন যোগাযোগ করতে, কী হয়েছে অভিনেতার?