সুস্থ হতে আরও একমাস, এখন কেমন আছেন ঋতব্রত? আপডেট দিলেন অভিনেতা
গত ১২ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ঋতব্রত জানান, তিনি বিগত ১০ দিন ধরে অসুস্থ। একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পরিবার। লড়াইয়ের পথ এখনো অনেকটা বাকি। সকলকে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেন অভিনেতা।

কেমন আছেন ঋতব্রত?
জানা গিয়েছে, অভিনেতার চোখে দুটি বড় অপারেশন হয়েছে। বর্তমানে সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি। শারীরিক সমস্যা যে বেশ গুরুতর সেটা অভিনেতার পোস্ট দেখেই বোঝা গিয়েছিল। এবার মাসের শেষে আবারও নিজের শারীরিক সুস্থতার আপডেট দিলেন অভিনেতা।
ফেসবুকে ঋতব্রত লেখেন, খুব আস্তে আস্তে সুস্থ হচ্ছি। এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে সবকিছু স্বাভাবিক হতে। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এটা সত্যি ভীষণ কঠিন সময়। আমার চোখ এখন আগের থেকে একটু ভালো আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ঋতব্রত।
খুব সম্পতি ক্লিক ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ঋতব্রত অভিনীত ‘ভার্জিনপুর’। এই সিরিজে অভিনেতার অভিনয় সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিল।
Home/Entertainment/সুস্থ হতে আরও একমাস, এখন কেমন আছেন ঋতব্রত? আপডেট দিলেন অভিনেতা