'মানুষ ভীষণ ভয়ংকর', কেন নিজেকে সব সময় প্রেম থেকে দূরে রেখেছেন সব্যসাচী?
Sabyasachi Chakraborty: ‘শ্বেত পাথরের থালা’ হোক অথবা ‘ফেলুদা’, সব্যসাচী চক্রবর্তী চিরকাল অনন্য। ৭ অগষ্ট মুক্তি পেল সব্যসাচী চক্রবর্তী প্রথম ওয়েব সিরিজ। কিন্তু চিরকাল নিজেকে কাজের মধ্যেই আবদ্ধ রেখেছেন সব্যসাচী চক্রবর্তী।
Sabyasachi Chakraborty: ‘শ্বেত পাথরের থালা’ হোক অথবা ‘ফেলুদা’, সব্যসাচী চক্রবর্তী চিরকাল অনন্য। ৭ অগষ্ট মুক্তি পেল সব্যসাচী চক্রবর্তী প্রথম ওয়েব সিরিজ। কিন্তু চিরকাল নিজেকে কাজের মধ্যেই আবদ্ধ রেখেছেন সব্যসাচী চক্রবর্তী। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সব্যসাচীর কোনও মহিলা বন্ধু অথবা পরকীয়া রয়েছে এমন খবর শুনতে পাওয়া যায়নি।
কেন নিজেকে সব সময় প্রেম থেকে দূরে রেখেছেন সব্যসাচী?
রাহুলের সঙ্গে আড্ডা দিতে গিয়ে একথা স্বীকারও করেছিলেন মিঠু চক্রবর্তী। একজন ভীষণ ভালো মনের মানুষ হলেও সব্যসাচী চক্রবর্তী যে আদ্যপ্রান্ত অত্যান্ত রোমান্টিক একজন মানুষ, সে কথা বলেছিলেন অভিনেত্রী। কিন্তু সত্যিই কি তিনি আনরোমান্টিক? সত্যি কি কারও প্রেমে পড়েন নি সব্যসাচী?
খুব সম্প্রতি Adda GB - এর সঙ্গে কথোপকথন চলাকালীন আবারও এই প্রশ্নের সম্মুখীন হন সব্যসাচী। কেন সব্যসাচীর কোনও সম্পর্কের কথা কোনওদিন শুনতে পাওয়া যায়নি জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘কে বলে যে আমি প্রেমে পড়িনি, আমি বারবার প্রেমে পড়েছি। আমি প্রকৃতির প্রেমে পড়েছি, আমি ওয়ার্ল্ড লাইফের প্রেমে পড়েছি, আমি ক্যামেরার প্রেমে পড়েছি কিন্তু আমি কখনও কোনও মানুষের প্রেমে পড়িনি।’
সব্যসাচী বলেন, ‘মানুষ ভীষণ ভয়ংকর। সে যে কখন কি করবে কেউ বলতে পারে না। মানুষের সঙ্গে কোনও রিলেশনশিপ না রাখাই ভালো। তাই যখন আমি একটি সম্পর্কে আছি তখন অন্য কারও সঙ্গে কোন সম্পর্কে থাকার দরকার নেই। আমি শুধুমাত্র আমার পরিবারের কথাই ভাবতে চাই এবং পরিবারের সঙ্গেই থাকতে চাই।’
যেহেতু সব্যসাচী একজন সেলিব্রেটি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে যে তিনি কীভাবে মানুষের মনে চিরকাল থেকে যেতে চান? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমি একদমই চাই না আমাকে কেউ মনে রাখুক। কেন আমাকে কেউ মনে রাখবে? কাকে কে মনে রেখেছে? নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছে কেউ মনে রেখেছে? প্রথম কে জানে গিয়েছে সেটা কি কেউ মনে রেখেছে? তাহলে আমাকে কেউ মনে রাখবে কেন? আমি চাইও না আমাকে কেউ মনে রাখুক।’
Home/Entertainment/'মানুষ ভীষণ ভয়ংকর', কেন নিজেকে সব সময় প্রেম থেকে দূরে রেখেছেন সব্যসাচী?