Sadhak Bamakhyapa: পিছিয়ে গেল সব্যসাচী-পায়েলের ‘সাধক বামাক্ষ্যাপা’, ৪০০০ কোটির রামায়ণের জন্যই কি?

কালী পুজোয় মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। সাধক বামাক্ষ্যাপার মুক্তি পিছানোর পিছনে কি দায়ী রণবীর কাপুর? 

Published on: Nov 2, 2026, 20:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোট পর্দার জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’। সায়ন্তন ঘোষালের পরিচালনায় অভিনেতা সব্যসাচী চৌধুরী-র এই ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। পূর্বে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর কালীপুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ভক্তি ও অলৌকিক রসায়নে তৈরি ছবি। তবে শেষ মুহূর্তে ছবির মুক্তির দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

পিছিয়ে গেল সব্যসাচী-পায়েলের ‘সাধক বামাক্ষ্যাপা’, ৪০০০ কোটির রামায়ণের জন্যই কি?
পিছিয়ে গেল সব্যসাচী-পায়েলের ‘সাধক বামাক্ষ্যাপা’, ৪০০০ কোটির রামায়ণের জন্যই কি?

মুক্তির তারিখ পরিবর্তন ও নতুন পরিকল্পনা:

প্রথমে কালীপুজোর আবহেই ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও, কৌশলগত কারণে মুক্তির দিন পেছানো হয়েছে বলে ধারণা টলিপাড়ায়। কেন এই সিদ্ধান্ত?উৎসবের মরশুমে একাধিক বড় বাজেটের ছবির ভিড় এবং ছবির ভিএফএক্স (VFX) ও সাউন্ড ডিজাইনিংয়ের কাজ আরও নিখুঁত করতেই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রযোজনা সংস্থা সূত্রে খবর। ছবির নতুন মুক্তির দিন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মূলত দিওয়ালিতে বড়পর্দায় আসছে রণবীর কাপুরের বহুল চর্চিত ছবি ‘রামায়ণ’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ৪০০০ কোটির ছবি ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। তাই এই ছবির সঙ্গে হল দখলের লড়াইয়ে এঁটে ওঠা সম্ভব নয়।

ছবিতে সব্যসাচী চৌধুরীর সঙ্গে ‘মা তারা’-র ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। চরিত্রটিকে বড় পর্দায় বাস্তবসম্মত করতে সব্যসাচী নিজেকে বিশেষভাবে প্রস্তুত করেছেন এবং এই ছবির জন্য প্রায় ২০ কেজি ওজনও বাড়িয়েছেন।

এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর নিখুঁত ও জীবন্ত অভিনয় মন জয় করে নিয়েছিল আপামর বাঙালির। তৎকালীন সময়ে টিআরপি তালিকার শীর্ষে থাকা সেই ধারাবাহিক আজও দর্শকের মনে অমলিন। অন্যদিকে, একই চ্যানেলের 'সাধক রামপ্রসাদ' ধারাবাহিকে নাম ভূমিকায় সব্যসাচী এবং মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে। ছোটপর্দার সেই হিট জুটিকে এবার ভিন্ন রূপে কিন্তু চেনা ভক্তিভরে পর্দায় ফিরিয়ে আনছে এসভিএফ।

এই ছবি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। পাশাপাশি, ছবির রচনা ও সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন সব্যসাচী চৌধুরী নিজেই। ছবির সুর বেঁধেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব্যসাচী ও পায়েল দে ছাড়াও এই ছবিতে দেখা মিলবে সাহেব চট্টোপাধ্যায়ের। আপতত পর্দায় সাধক বামাক্ষ্যাপার কাহিনি দেখতে বাঙালি দর্শককে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More