Sahana Bajpaie: অর্ণবকে ডিভোর্সের পর ব্রিটিশকে বিয়ে, চাকরি-সংসার লন্ডনে! সাহানা বাজপেয়ী কি এখনও ভারতীয়? খোলসা গায়িকার
বাংলার গায়ক-গায়িকারা যখন দুর্গাপুজোয় গান গাইতে লন্ডন-আমেরিকা পাড়ি দিয়েছেন, সেখানে লন্ডন থেকে পুজোয় ‘দেশে’ ফিরছেন সাহনা বাজপেয়ী। ব্রিটিশ বরের সঙ্গে জমিয়ে সংসার। ভারতীয় নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন সাহানা?
বিলেতে সংসার, চাকরি। হাজারো গুরুদায়িত্ব কাঁধে। কিন্তু মনেপ্রাণে বাঙালি সাহানার পুজোর সময় মন টেকে না লন্ডনে। এই বছর ‘বস’কে বকুনি খেয়েও চারদিনের ছুটি নিয়ে দুর্গাপুজোয় দেশে গান গাইতে ফিরেছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী। যদিও নিজের শহর শান্তিনিকেতনে ফেরা হবে না, তবে মুম্বই এবং হায়দরাবাদে শো রয়েছে গায়িকার।

একদিকে যখন টলিপাড়ার অধিকাংশ গায়ক-গায়িকা গানের শো করতে আমেরিকা-ইউরোপ পাড়ি দিয়েছেন, সেখানে সাহানা ব্যতিক্রম। নিজেই সে কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন গায়িকা।
সোশ্যাল মিডিয়ায় কী ঘটেছিল?
তিনি লেখেন, ‘সমস্ত সাঙ্গীতিক পরিচিতজন দমদম থেকে বিলেত - বিদেশ পাড়ি দিচ্ছেন গান গাইতে - তার ছবি দেখছি। আমি হিথরো থেকে দেশে যাচ্ছি - এই প্রথমবার পুজোয়, দেশে গান গাইতে, আপিস থেকে চারদিনের ছুটি নিয়ে। বস কথা শুনিয়েছেন - ’গান গাইবে না পড়াবে - কোনটা করবে এবার ঠিক করো !' যে ক্লাস গুলো মিস করবো সব আগে থেকে নিয়ে নিয়েছি - তাও। সকলের পুজো ভালো কাটুক। বাংলা গান-বাজনা হোক। বাংলার শিল্পীরা সারা পৃথিবীর বাঙালিদের এই বার্ষিক মহোৎসবে অনেক আনন্দ দান করুন।'
“উঁহু, আমার পাসপোর্ট এখনও ভারতীয়!”
সাহানার এই পোস্টেই একজন পরিচিত লেখেন, ‘তুই তো বিদেশে আসছিস গান গাইতে’। সঙ্গে সঙ্গে তাঁর ভুল শুধরে দেন সাহানা। স্পষ্ট বলেন, ‘উঁহু, আমার পাসপোর্ট এখনও ভারতীয়’। নিজের ভারতীয় নাগরিকত্ব এবং দেশের প্রতি টানের কথা এক বাক্যেই স্পষ্ট করেন গায়িকা। অর্থাৎ ব্রিটিশ বরের খাঁটি ভারতীয় বউ তিনি।
সাহানা বাজপেয়ীর ব্যক্তিগত জীবনের তথ্য:
প্রথম বিবাহ: ২০০০ সালে সাহানা তাঁর শৈশবের বন্ধু এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। পরবর্তীতে ২০০৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
দ্বিতীয় বিবাহ ও বর্তমান জীবন: অর্ণবের সাথে বিচ্ছেদের পর তিনি লন্ডনে রিচার্ড হেররেটকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রোহিনী এলিজাবেথ। সাহানা বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করলেও বাংলা গান ও নিজের শিকড়ের সঙ্গে যোগসূত্রে অনড় রয়েছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


