‘আরেকটু ওপরে…’, দশমীতে সাহেবের হাতে সিঁদুরে রাঙা সুস্মিতা! বিয়ের জল্পনা উস্কে দিলেন দুজনে
সিঁদুর খেলার মুহূর্তে সুস্মিতার গালে পরম সোহাগে লাল সিঁদুর লাগিয়ে দেন সাহেব। পিছিয়ে থাকলেন না ‘কথা’ নায়িকাও।
দুর্গাপুজোর দশমীর সন্ধ্যায় দেবী প্রতিমার সামনে ভালোবাসার রঙে রাঙা হলেন টলিপাড়ার প্রেমিক যুগল—অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে। তাঁদের বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই বিজয়া দশমীর প্রাক্কালে মণ্ডপে দেবীর সামনে দাঁড়িয়ে দুজন দুজনকে সিঁদুর মাখিয়ে এক অপরূপ রোম্যান্টিক মুহূর্তে ধরা দিলেন।

ঐতিহ্যবাহী সাজে সুস্মিতা ও সাহেবের রসায়ন
ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি, গলায় সোনালি হার, খোপায় গোঁজা সতেজ গাজরা এবং গালে লাল সিঁদুরের ছোঁয়ায় একদম নিখুঁত দশমীর সাজে ধরা দিয়েছেন সুস্মিতা দে। অন্যদিকে সাহেবের পরনে ছিল হালকা রঙের কুর্তার সাথে লালচে জ্যাকেট। প্রতিমার সামনে পরস্পরের চোখের দিকে তাকিয়ে দুজনে যেন ভালোবাসার মিষ্টি গল্প বুনছিলেন!
গালে সিঁদুর দিতেই সাংবাদিকদের মজার মশকরা!
প্রতিমা দর্শনের পর সিঁদুর খেলার মুহূর্তে সুস্মিতার গালে পরম সোহাগে লাল সিঁদুর লাগিয়ে দেন সাহেব। তা দেখে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধি বন্ধুরা আর চুপ থাকতে পারেননি! ‘সাহেব আরেকটু ওপরের দিকে’ চারপাশ থেকে ধেয়ে আসে মশকরা ও মজার মন্তব্য— শুভ কাজটা কি তবে আজই সেরে ফেলা হচ্ছে? সাংবাদিকদের এই মিষ্টি টিপ্পনি ও খুনসুটিতে এক মুহূর্তে লাজে রাঙা হয়ে ওঠেন সুস্মিতা।
বিয়ের জল্পনায় নতুন মাত্রাদীর্ঘদিন ধরেই টলিপাড়ার এই জুটিকে নিয়ে বিয়ের জল্পনা তুঙ্গে। দেবীর বিদায়লগ্নে তাঁদের এই বিশেষ ও রোম্যান্টিক মুহূর্তটি দেখে অনুরাগীদের প্রশ্ন, তবে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে সাহেব-সুস্মিতার সংসারে? আপাতত সেই উত্তরের অপেক্ষায় ভক্তরা। টলিপাড়ায় জোর চর্চা এই বছরের শেষেই নাকি চারহাত এক হবে কথা জুটির। অষ্টমীর সন্ধ্যাতেও সাহেবের বাড়ির ছাদে পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিলেন সুস্মিতা। এখন সুস্মিতা ভট্টাচার্য পরিবারের ঘরের মেয়ে হয়ে ওঠেছেন।
কথা সিরিয়ালের সেটে শুরু দুজনের প্রেমের গল্প। অতীত সম্পর্কের বাঁধন আলগা হতেই সাহেবের প্রণয় ডোরে বাঁধা পড়েন সুস্মিতা। আপতত জলসার দুই ভিন্ন মেগায় দেখা মিলছে দুজনের। সাহেবকে দেখা যাচ্ছে গঙ্গায়, অন্যদিকে ব্লুজের তিলোত্তমায় অভিনয় করছেন সুস্মিতা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


