Saheb-Susmita: শীতেই নাকি বিয়ে! সুস্মিতার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাহেবের, কী লিখলেন?

সামনের শীতেই নাকি বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা, জোর চর্চা নেটপাড়ায়। এরই মাঝে সুস্মিতার জন্য বিশেষ বার্তা দিলেন সাহেব। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন চর্চিত বান্ধবীর জন্য?

Published on: Apr 25, 2026, 10:00:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি। একসঙ্গে কথা ধারাবাহিকে দেখা যায় তাঁদের। যদিও এখন সিরিয়ালের বাইরে বেরিয়ে লম্বা লাফ মেরেছে তাঁদের সমীকরণ। খবর, দুজনের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। হয়তো চলতি বছরের শেষে বা ২০২৭-এর শুরুতেই দুজনে সাত পাকে বাঁধা পড়বেন।

সুস্মিতার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাহেবের।
সুস্মিতার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাহেবের।

হইচই-তে আসছে সুস্মিতা দে-র নতুন ওয়েব সিরিজ কুহেলি। যেখানে সুস্মিতা ছাড়াও অঙ্গনা রায়, ঋদ্ধিমা ঘোষ অভিনয় করেছেন। ১৫ মে প্রিমিয়ার হচ্ছে কুহেলি। আর চর্চিত বান্ধবীকে শুভেচ্ছা জানালেন সাহেব সোশ্যাল মিডিয়ায়।

কুহেলি-র পোস্টার শেয়ার করে সাহেব লিখলেন, ‘অল দ্য বেস্ট @সুস্মিতা। আমি ভীষণ উত্তেজিত এটার জন্য’।

সুস্মিতার জন্য সাহেবের পোস্ট।
সুস্মিতার জন্য সাহেবের পোস্ট।

‘কুহেলি’ ওয়েব সিরিজ

সিরিজে ‘রাধিকা সিংহ’র ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে। অঙ্গনা অভিনীত চরিত্রের নাম ‘ঈশিকা রায়’, ঋদ্ধিমার চরিত্রের নাম ‘দেবিকা দত্ত’। এসপি রাণা সিংহের ভূমিকায় থাকবেন কৌশিক সেন। তাঁর স্ত্রীর ভূমিকাতেই দেখা মিলবে সুস্মিতাকে।

এসপি রাণা সিংহে যে থানার দায়িত্বে একসময় ছিল, সেই থানার ভেতরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার আকস্মিকতা কেটে গেলে বোঝা যায় যে, সে আসলে খুন হয়েছে। বিধবা রাধিকা, তার দিদি দেবিকা, বোন ঈশিকার নানা কার্যকলাপ ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়। সঙ্গে রাণা একসময় যে শহরের প্রাণপুরুষ ছিল তার অতীতের অন্ধকারও উঠে আসতে থাকে। 'কুহেলি'-র পরতে পরতে আর কী রহস্য উঠে আসবে, তা খোলসা হবে ১৫ মে।

সাহেব-সুস্মিতা সম্পর্কে:

কদিন আগে সাহেবের পরিবারের সঙ্গে কতগুলো ছবি শেয়ার করেন সুস্মিতা। তাঁকে সেই পোস্টে সাহেবের মায়ের হাত ধরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন সাহেবের বোন সোনম ও সাহেবের জামাইবাবু তথা জনপ্রিয় ফুটবলার সুনীল ছেত্রী। সোনম-সুনীলের ছোট্ট ছেলেকেও দেখা গেল সুস্মিতার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে। আর নেটপাড়ার মত, পাকা কথা হয়ে গিয়েছে। এবার শুধু শুভ দিনের অপেক্ষা।

প্রসঙ্গত, গত বছর দিওয়ালিতেও সোনম-সুনীলের বেঙ্গালুরুর বাড়িতে গিয়েছিলেন সাহেব, সঙ্গে ছিলেন সুস্মিতা। সাহেবের বাড়ির যে কোনো অনুষ্ঠানে থাকেন তিনি। একসময় মডেল-অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে প্রেম করতেন। তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এক দুর্ঘটনায় প্রাণ হারান সোনাল। । অন্যদিকে, সুস্মিতারও প্রেমিক ছিল। বহু বছর ধরেই অনির্বাণের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। তাঁরও এনগেজমেন্ট হয়ে গিয়েছিল। কথা সিরিয়ালের সময়ই দুজনের বিচ্ছেদ হয়। টলিপাড়ার গুঞ্জন, সাহেবের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতাই সম্পর্ক ভাঙার কারণ।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More