‘আমি বুড়িয়ে গেছি…’, যে কারণে বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় করবেন না সইফ

কেন এখন ভারতীয় ক্রিকেটের কিংবন্তি টাইগার পতৌদিকে নিয়ে সিনেমা তৈরির কথা ভাবছেন না সইফ কিংবা তাঁর পরিবার?

Published on: Sep 14, 2026, 12:00:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একদিকে প্রিয়দর্শনের ‘হাওয়ানঁ’ (Haiwaan)-এ অক্ষয় কুমারের বিপরীতে দৃষ্টিহীন মার্শাল আর্ট শিল্পী ও গায়কের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। খেলাধুলো থেকে গান—দুটিই তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। তবে ভুলেও ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি এবং সইফের বাবা প্রয়াত মনসুর আলি খান (টাইগার পটৌডি)-র বায়োপিক তৈরি হলে সেখানে লিড রোলে অভিনয় করবেন না নায়ক। কেন এতদিন কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি টাইগার পতৌদির বায়োপিক তৈরির বিষয়ে, তা নিয়ে মুখ খুললেন বলিপাড়ার ‘নবাব’।

‘আমি বুড়িয়ে গেছি…’, যে কারণে বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় করবেন না সইফ (PTI)
‘আমি বুড়িয়ে গেছি…’, যে কারণে বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় করবেন না সইফ (PTI)

বাবার জীবন নিয়ে ছবি বানানোর পরিকল্পনা প্রসঙ্গে সইফ সোজাসাপ্টা জানান:

সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কিছু বিষয় মনের এতটাই কাছাকাছি থাকে যে, সেগুলোকে ঘিরে সঠিক আর নিখুঁত কাজটাই মানুষ দেখতে চায়। শুধু বানানোর খাতিরে বানিয়ে ওই পরম অনুভূতির সঙ্গে কোনো আপস করতে চাই না। এক চোখের দৃষ্টি হারিয়েও যেভাবে উনি সমস্ত বাধা জয় করেছিলেন, সেই গল্পটা আমার কাছে এক্কেবারে পবিত্র। এটা যেন ব্রুস লি-কে নিয়ে ছবি বানানোর মতো এক দায়িত্ব!’

স্পোর্টস ফিল্ম ও বায়োপিক নিয়ে সাইফের দুশ্চিন্তা:

স্পোর্টস ঘরানার ছবি নিয়ে নিজের ব্যক্তিগত খটকার কথা জানিয়ে সইফ বলেন, একজন পেশাদার অ্যাথলেটের বডি ল্যাঙ্গুয়েজ বা যেমন ক্যারিবিয়ান পেসার অ্যান্ডি রবার্টসের সেই ক্ষিপ্র রান-আপ—কোনো অভিনেতার পক্ষে পর্দায় হুবহু ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব। আবার একই সাথে একজন অরিজিনাল খেলোয়াড়কে দিয়ে পেশাদার অভিনয় করানোটাও সমান কঠিন।

‘বাবার চরিত্রে অভিনয় করার বয়স আর নেই...’

সইফ স্বীকার করেন, টাইগার পটৌডির জীবনী পর্দায় এলে তাঁর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করার বয়স আর তাঁর নেই। রসিকতা করে তিনি যোগ করেন, ‘হয়তো ওঁর জীবনের শেষভাগের বা বয়স্ক বয়সের চরিত্রে আমি অভিনয় করতে পারি। তবে হ্যাঁ, ওঁর চালচলন বা চরিত্রটা কেমন করে ফুটবে—সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানবে না!’

ছবি পরিচালনার ইচ্ছে নিয়ে সাইফ জানান, পরিচালকের চেয়ারে বসা বিশাল দায়িত্বের কাজ। যদিও ভালো কোনো কাজ দেখলে তাঁরও মনে হয় জীবনে অন্তত একবার পরিচালনা করে দেখা দরকার—যদিও সেই প্রক্রিয়ায় তিনি নিজে হয়তো পাগলই হয়ে যাবেন! সইফ রাজি নন, তবে টাইগার পতৌদির বায়োপিকে ইব্রাহিম আলিকে কাস্ট করলে মন্দ হবে না, মত নেটপাড়ার। ঠাকুর্দার মতোই ক্রিকেটের প্রতিও ভালোবাসা রয়েছে সইফপুত্রের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More