পর্দার নবাব এবার রকস্টার! বাড়ির ব্যালকনিই কনসার্টের মঞ্চ, সইফের নতুন কীর্তিতে কী টিপ্পনী বউ করিনার?

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও যে তাঁর গভীর টান, তা আরও একবার বুঝিয়ে দিলেন সইফ আলি খান। নিজের ব্যালকনিতে মিনি ব্যান্ড সাজিয়ে হলুদ ইলেকট্রিক গিটার হাতে সুরের মূর্ছনায় মাতলেন অভিনেতা। সেই মুহূর্তের ভিডিয়ো ভাগ করে মজার ক্যাপশনও দিলেন তিনি।

Published on: Oct 24, 2026, 12:03:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের পর্দায় তাঁকে নানা রূপে দেখেছেন দর্শক। কিন্তু এবার অভিনয় নয়, গিটার হাতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সইফ আলি খান। নিজের ব্যালকনিকেই ছোটখাটো মিউজিক স্টুডিও বানিয়ে ফেলেছেন অভিনেতা। সেখানে হলুদ ইলেকট্রিক গিটার বাজিয়ে কয়েক জন বাদ্যযন্ত্রশিল্পীর সঙ্গে জমিয়ে জ্যাম করতে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিল ড্রামস, অ্যাম্প্লিফায়ার-সহ নানা বাদ্যযন্ত্রের সরঞ্জাম। সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সইফ।

করিনা ও সইফ।
করিনা ও সইফ।

সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। গিটার বাজানোর প্রতি সইফের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয়। এর আগে পারিক্রমার মতো রক ব্যান্ডের সঙ্গেও পারফর্ম করেছেন তিনি। তবে এবারের ভিডিয়োয় মজার ছলেই নিজের সঙ্গীতচর্চার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেতা। পোস্টের ক্যাপশনে তাঁর রসিক মন্তব্য, ‘সুরটা খুঁজে পেয়েছি, তালটা হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’ সইফের এই মজার স্বীকারোক্তি অনুরাগীদের নজর কেড়েছে।

বাড়িতে সঙ্গীতের আসর বসানোর নজির অবশ্য এর আগেও রয়েছে পতৌদি পরিবারের। ২০২৫ সালের মে মাসে করিনা কাপুর খান স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুর আলি খানের একসঙ্গে গিটার নিয়ে জ্যাম করার কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। সেবার বিখ্যাত রক ব্যান্ড গানস এন' রোজেসের কনসার্টে যেতে না পারলেও বাড়িতেই নিজের পছন্দের সঙ্গীদের পেয়ে গিয়েছিলেন করিনা। ছবির সঙ্গে মজার ছলে লিখেছিলেন, 'গানস এন' রোজেসকে মিস করেছি ঠিকই, কিন্তু বাড়িতেই আমার নিজস্ব ব্যান্ড রয়েছে।'

সঙ্গীতের পাশাপাশি বই পড়ার প্রতিও সইফের অনুরাগ রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে পতৌদি লাইব্রেরিকে ঘিরে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে লাইব্রেরিতে বসে থাকা এবং বই পড়ার একাধিক ছবি ভাগ করে নেন তিনি। তবে সইফের ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেতা এখনও পর্যন্ত কেবল স্ত্রী করিনা কাপুর খানকেই অনুসরণ করছেন। আর তাতেই অনুরাগীদের একাংশের কাছ থেকে ‘গ্রিন ফ্ল্যাগ’ তকমা পেয়েছেন তিনি।

এদিকে, কিছুদিন আগেই অন্য একটি কারণে শিরোনামে এসেছিলেন সইফ। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে পুরস্কার হিসেবে দু’বছরের ঘি পাওয়ার খবর শুনে তাঁর উচ্ছ্বাসের মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনুরাগীরা মজা করে তাঁকে ‘ঘি লেজেন্ড’ বলেও ডাকতে শুরু করেন।

পরে করিনার সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে অবশ্য সইফ হাসতে হাসতে জানান, সেই পুরস্কারের ঘি এখনও তাঁর হাতে এসে পৌঁছয়নি। এবার গিটার হাতে তাঁর নতুন ভিডিয়ো ফের প্রমাণ করল, অভিনেতার জীবনযাপনে অভিনয়ের বাইরেও সঙ্গীত ও রসবোধের যথেষ্ট জায়গা রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More