Saif-Ibrahim: বাপ কা বেটা! একসঙ্গে শুট করলেন সইফ-ইব্রাহিম, কোন প্রোজেক্টে দেখা যাবে দুজনকে?
ফ্যান পেজের তেকে সইফ আলি খান এবং ইব্রাহিমের এই ভিডিয়োটি শেয়ার করেন, যেখানে তাঁদের একসঙ্গে শ্যুট করতে দেখা গেল। দুজনেই স্যুটেড বুটেড লুকে। ছবি কাড়ল মন।
প্রথমবার একসঙ্গে দেখা যাবে সইফ আলি খান ও ইব্রাহিম আলি খান। তবে বাবা-ছেলে কোনো সিনেমায় নয়, একসঙ্গে কাজ করলেন একটি বিজ্ঞাপনে। সেট থেকে কিছু বিটিএস ভিডিয়ো সামনে এসেছে আর ভক্তরা ইতিমধ্যেই বাবা-ছেলের এই জুটির রসায়ন পছন্দও করছে।

একটি ফ্যান পেজের তেকে সইফ আলি খান এবং ইব্রাহিমের এই ভিডিয়োটি শেয়ার করেন, যেখানে তাঁদের বিজ্ঞাপনের শ্যুট করতে দেখা যায়। বিটিএস ক্লিপটিতে সইফ এবং ইব্রাহিমকে একসঙ্গে কথা বলতে, হাসতে দেখা যায়। যার তেকে স্পষ্ট প্রথমবার একসঙ্গে কাজ বেশ উপভোগ করছেন দুজনে।
ভক্তরাও হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এস্কোয়ার ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে, ইব্রাহিম তাঁর বাবার সঙ্গে ক্রমাগত তুলনার সম্মুখীন হওয়া নিয়ে মুখ খুলেছেন এবং বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমাকে বলা হয়েছে যে আমি দেখতে ঠিক আমার বাবার মতো। 'ওহ মাই গড, তুমি একদম তার মতো, তুমি একদম তার মতো, তুমি একদম ওঁর মতো। ওহ মাই গড, তুমি একদম সাইফের মতো।' যখন আপনাকে ক্রমাগত এই ধরনের কথা শোনানো হয়, তখন সেটাই আপনার জন্য একটি মানদণ্ড হয়ে যায়। আপনি আরও বেশি করে তার মতো হতে চান।’
দেখুন সেই ভিডিয়োটি-
কাজের সূত্রে সইফ আলি খানকে এরপর দেখা যাবে 'কর্তব্য' ছবিতে। যেটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন রসিকা দুগ্গল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন, মনীশ চৌধুরী এবং সৌরভ দ্বিবেদী। আসন্ন এই ছবি সম্পর্কে সইফ বলেন, ‘পবন এমন একজন মানুষ যে ক্রমাগত নিজের সাথেই বোঝাপড়া করে চলে—তার বিশ্বাস অনুযায়ী কোনটা সঠিক, তার কাছে কী প্রত্যাশা করা হয় এবং তাকে কী রক্ষা করতে হবে, এই তিনের মধ্যে। 'কর্তব্য'-এর প্রতি আমাকে যা আকৃষ্ট করেছে তা হল, এটি কোনো সহজ উত্তর দেয় না; এটি আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে এবং আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে যে, যখন প্রতিটি সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত মূল্য দিতে হয়, তখন আপনি কী করতেন। পুলকিত এবং পুরো কলাকুশলী দলের সঙ্গে কাজ করা এই যাত্রাকে আরও আকর্ষণীয় এবং রোমাঞ্চকর করে তুলেছে।’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পুলকিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন গৌরী খান।
অন্য দিকে, ইব্রাহিম ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাতে। ২০২৫ সালের মার্চ মাসে নেটফ্লিক্স-এ মুক্তি পাওয়া নাদানিয়া-তে অভিনেতা হিসেবে কাজ করা শুরু। ২০২৫ সালের জুলাই মাসে জিও হটস্টারে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি ‘সরজমিন’। তবে এখনো অভিনেতা হিসেবে সেভাবে সাফল্য আসেনি ইব্রাহিমের হাতে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


