Saina-Somraj: কনে দেখা আলো-র শ্যুট শেষে ফের একসঙ্গে সাইরাজ, লাজুকে চেনাই দায়! সোনালি-কালোয় সাইনা, ম্যাচিং পোশাকে অনুভব

কনে দেখা আলো শেষ হওয়ায় বেশ মনখারাপ ছিল সাইনা ও অনুভব জুটির ভক্তদের। তবে তা খানিকটা উপশম হল অভিনেত্রীর শেয়ার করা ছবিতে। দুজনে দেখা করলেন এক রেস্তোরাঁয়, তাও আবার ম্যাচিং পোশাকে। 

Published on: Sep 18, 2026, 10:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কনে দেখা আলো-র শেষে ফের একসঙ্গে দেখা গেল সাইনা চট্টোপাধ্যায় ও সোমরাজ মাইতিকে। ছবিখানা এল দর্শকদের প্রিয় লাজুর থেকেই। আর দুই তারকাকে একসঙ্গে দেখে বেজায় খুশি নেটপাড়া।

ফের একসঙ্গে সাইনা-সোমরাজ জুটি।
ফের একসঙ্গে সাইনা-সোমরাজ জুটি।

একসঙ্গে সাইনা ও সোমরাজ

সাইনাকে দেখা গেল গোল্ডেন টপ আর কালো রঙের লেদার স্কার্টে। খোলা চুলে মোহময়ী ‘লাজু’। অন্য দিকে, অনুভব পরেছিলেন কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার্সে। ক্য়াপশনে লিখলেন, ‘উই মিট এগেইন’।

সাইনার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কতদিন পর আমাদের খরাময় জীবনে এক পশলা বৃষ্টি নেমে এল। আমাদের প্রাণ সাইরাজ (সাইনা ও সোমরাজ), তোমাদের না দেখলে আমাদের দম বন্ধ হয়ে যায়। অনুবন্তী (অনুভব ও লাজবন্তী) কে হারিয়ে ফেলেছি ধরে রাখতে পারিনি, কিন্তু সাইরাজকে হারাতে চাই না কোনদিন। এভাবেই মাঝে মাঝে দেখা করো প্লিজ আর প্লিজ দুজনে আবার জুটি হয়ে ফিরে এসো নতুন রূপে নতুন ভাবে।’ আরেকজন লেখেন, ‘সত্যি সাইরাজকে একসাথে দারুন মানায়’।

কনে দেখা আলো-র শেষ এপিসোড কবে?

২১ সেপ্টেম্বর জি বাংলায় আসছে কনে দেখা আলো-র শেষ এপিসোড। আপাতত প্রোমোয় দেখা গিয়েছে বিয়ের লগ্ন বয়ে চলেছে। কিন্তুি মণ্ডপে হাজির হয়নি লাজু। ফোনে অনুভব যোগাযোগ করলে সে জানায়, জানা নেই কখন পৌঁছতে পারবেন মণ্ডপে। যা দেখে অনেকেরই মনে ধারণা হয়েছে যে, হয়তো শেষমেশ লাজু আর অনুভব জুটির বিয়েটাও দেখাবে না চ্য়ানেল। আর তা নিয়ে বেশ ক্ষিপ্ত দর্শকরা।

আসলে হঠাৎ করেই কনে দেখা আলো শেষ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল। শ্যুটের শেষদিনে সাইনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা সিরিয়াল হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সেই পথে গড়ে ওঠা ভালোবাসা ও স্মৃতিগুলো চিরকাল থেকে যায়। আপনাদের হাসি, উৎসাহ এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের সময়ে পাশে থাকা—সবকিছুই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।’

সাইনা-সোমরাজের জুটি দর্শকদের ফেভারিট

প্রসঙ্গত, কনে দেখা আলো দিয়েই দর্শক মনে পাকাপোক্ত জায়গা করেন সাইনা। তাঁকে দেখা যায় মুখ্য চরিত্রে। মাঝে মাসখানেক অবশ্য কাজ করেছিলেন অনুরাগের ছোঁয়া নামে একটি মেগায়।

কনে দেখা আলো-র শেষে তাঁর আর সোমরাজের জুটি নিয়ে সাইনা লিখেছিলেন, ‘আমাদের প্রতি আপনারা যে অফুরন্ত ভালোবাসা, সমর্থন ও আস্থা উজাড় করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের প্রতিটি হাসি, প্রতিটি বার্তা এবং প্রতিটি আশীর্বাদ আমাদের এই সুন্দর যাত্রার অংশ হয়ে গিয়েছে।’ এরপর কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সিনেমায় কাজ করছেন সাইনা। সোমরাজের তরফ থেকে আপাতত পরের কাজের ঘোষণা হয়নি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More