Saina Chatterjee: কাঠফাটা গরমে পুলের জলে ‘জলপরী’ সাইনা! অভিষেক-কন্যার ‘কুল’ লুকে কুপোকাত নেটপাড়া

টলিউডের প্রয়াত তারকা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের সুযোগ্য কন্যা সাইনা চট্টোপাধ্যায়  বিনোদন জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেছে। একদিকে গরমের তীব্র দাবদাহ, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সাইনার ‘ওয়াটার বেবি’ অবতার!

Published on: May 19, 2026, 10:00:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মে মাসের চড়া রোদে পুড়ছে শহর কলকাতা। গরমের তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পারদ আরও কিছুটা চড়িয়ে দিলেন টলিপাড়ার নবাগতা অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। প্রয়াত তারকা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আদরের কন্যা ‘ডল’ এবার ধরা দিলেন একদম অন্য মেজাজে। নীল পুলের ঠাণ্ডা জলে গা ভিজিয়ে নিলেন লাজু, সেই ছবিতে মন মজেছে কনে দেখা আলো ভক্তদের।

কাঠফাটা গরমে পুলের জলে ‘জলপরী’ সাইনা! অভিষেক-কন্যার ‘কুল’ লুকে কুপোকাত নেটপাড়া
কাঠফাটা গরমে পুলের জলে ‘জলপরী’ সাইনা! অভিষেক-কন্যার ‘কুল’ লুকে কুপোকাত নেটপাড়া

লাজুক হাসিতে সাইনার ‘জলপরী’ অবতারে মুগ্ধ অনুরাগীরা:

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘Summer evenings demand this!’ অর্থাৎ, এই তপ্ত গ্রীষ্মের বিকেল বা সন্ধ্যাগুলো ঠিক এমনই একটা আরামদায়ক মুহূর্ত দাবি করে। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের নীল জলের মাঝে গা ভিজিয়ে পোজ দিয়েছেন সাইনা। হালকা ভেজা চুল, চোখে রোদচশমা আর মুখে চেনা লাজুক মিষ্টি হাসি— এক্কেবারে পারফেক্ট ‘জলপরী’ অবতারে ধরা দিয়েছেন এই স্টার কিড। গরমের ক্লান্তি ভুলে সাইনার এই রিফ্রেশিং এবং কুল লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

ক্যামেরার সামনে সাবলীল ডল:

বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের অভিনয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই জিনগতভাবে পেয়েছেন সাইনা। তাই ক্যামেরার সামনে তাঁর এই সাবলীল উপস্থিতি একেবারেই নতুন নয়। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছেন সাইনা।

পর্দার চেনা সাজের বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সাইনার এই গ্ল্যামারাস কুল ভাইবস প্রমাণ করে দিচ্ছে যে, অভিনয় হোক বা ফ্যাশন— টলিউডের আগামী দিনের রেসে লম্বা রেসের ঘোড়া হতে প্রস্তুত হচ্ছেন অভিষেক-কন্যা।

সাইনা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে। এরপর সুযোগ আসে জি বাংলার লিডিং লেডি হওয়ার। দুই নায়িকার গল্পেও সব ফোকাস কেড়ে নিয়েছেন সাইনা। সবে ক্লাস ১০-এর বোর্ড এক্সাম দিয়েছেন সাইনা। ষোড়শী সাইনার গোটা জগত এখন তাঁর মা-কে ঘিরেই। অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও পড়াশোনার ব্যাপারেও সিরিয়াস অভিনেত্রী। তাই তো হোম স্কুলিং বেছে নিয়েছেন সাইনা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More