সাইনা-ভক্তদের জন্য দুঃসংবাদ, আর মেগা সিরিয়াল করবে না ‘লাজু’! কেন এই সিদ্ধান্ত?

সাইনার ভক্তদের জন্য রয়েছে একটি খারাপ খবর। অভিনেত্রীর মা সংযুক্তা জানিয়েছেন যে, তাঁর মেয়ে আপাতত আর মেগা সিরিয়ালে কাজ করবে না। তবে খুব জলদিই সাইনাকে দেখা যাবে পরমব্রত ও কোয়েলের সিনেমাতে। 

Published on: Sep 15, 2026, 16:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী সোমবার শেষ হতে চলেছে কনে দেখা আলো ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ দিনের শ্যুটিংও হয়ে গিয়েছে। তবে সাইনার ভক্তদের জন্য রয়েছে একটি খারাপ খবর। অভিনেত্রীর মা সংযুক্তা জানিয়েছেন যে, তাঁর মেয়ে আপাতত আর মেগা সিরিয়ালে কাজ করবে না।

সিনেমা-সিরিজেই কাজ করতে চান এখন সাইনা চট্টোপাধ্যায়।
সিনেমা-সিরিজেই কাজ করতে চান এখন সাইনা চট্টোপাধ্যায়।

বাড়িতে বেশ ধুমধাম করে গণেশ পুজো করেছিলেন সাইনা। আর সেখানেই অভিনেত্রীর মা জানান যে, ‘মেগা সিরিয়াল সাইনা এখন করবে না। কারণ খুব চাপ পড়ে। আর ও যেহেতু এখন স্টুডেন্ট।’

সংযুক্তা আরও জানান যে, কনে দেখা আলো শেষ হওয়ার আগে থেকেই মেগা সিরিয়ালের অফার এসেছিল তাঁদের কাছে। কিন্তু অনেক ভেবেচিন্তেই এখন ছোট পর্দায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সংযুক্তা বলেন, ‘আপাতত সিনেমা আর সিরিজেই কাজ করবে সাইনা।’

আসলে মেগা-র কাজ করতে করতেই ক্লাস টেনের বোর্ড এক্সাম দিয়েছেন সাইনা। সেই সময় শ্যুটের ফাঁকে ফাঁকে চলত পড়াশোনা। দিনে ঘুম হত মাত্র ৩-৪ ঘণ্টা। এমনকী, ফর্মাল স্কুল ছেড়ে হোম স্কুলিংয়ের দ্বারস্থ হতে পয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। সংযুক্তাও জানান যে, ‘ও টিনেজটাও উপভোগ করতে পারছিল না। আমাকে বারবার বলত সেটা।’

তবে মেয়েকে যেভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন সকলে, তাঁর জন্য দর্শকদের ধন্যবাদও জানালেন সংযুক্তা। বললেন, ‘যেভাবে দর্শকরা ওকে ভালোবেসেছে। ওকে শুধু নয়, অনুভবকে। ওর আর অনুভবের জুটিটাকে। দেখছিলাম জি বাংলার থেকে যে পোস্টই আসছে সেখানে গিয়েই তোমরা সবাই কমেন্ট করছ কনে দেখা আলো নিয়ে।’

প্রসঙ্গত, কনে দেখা আলো-র পর বড় পর্দায় দেখা যাবে সাইনাকে। পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক অভিনীত একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে সাইনার মায়ের চরিত্রে দেখা যাবে কোয়েলকে। আর বাবা পরমব্রত। মা-মেয়ের সুন্দর ইক্যুয়েশন ফুটে উঠবে এই সিনেমায়। অন্য আরেকটি ছবিতেও অভিনয় করার কথা চলছে অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যার।

প্রসঙ্গত, অভিনেত্রী জানিয়েছিলেন যে ক্লাস টুয়েলভ পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে লেখাপড়া করতে যওয়ার ইচ্ছে তাঁর রয়েছে। কেমব্রিজে পড়তে চান। এমনকী, সাইনা এটাও জানান যে, শ্যুটিংয়ের মতোই লেখাপড়া করতে ভালো লাগে তাঁর।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More