'সন্তানের অন্যায় ঢেকে রাখা ভালোবাসা নয়, ভুল স্বীকার করাই দায়িত্ব!’ নন্দিনী-রাজবীর বিতর্কের আবহে লিখলেন সাইনার মা

ভুল স্বীকার করতে শিখলে শিশুর আত্মবিশ্বাস ও চরিত্র আরও দৃঢ় এবং পরিণত হয় বলেই বিশ্বাস করেন নন্দিনীর ‘কনে দেখা আলো’ সহ-অভিনেত্রীর মা। 

Published on: Nov 9, 2026, 12:00:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা’-র ঘর থেকে নন্দিনী দত্ত-এর বাদ পড়া এবং রাজবীর দে-র সঙ্গে তাঁর সংঘাতের জল গড়িয়েছে বহুদূর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শো ছাড়ার পর নন্দিনী নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেও, তাঁর বাবা-মায়ের অবস্থান ও সাফাই গাওয়া নিয়ে চর্চা অব্যাহত। ঠিক এই আবহেই অভিভাবকত্বের আসল দায়-দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে সোশাল মিডিয়ায় একটি গভীর ও তাৎপর্যপূর্ণ বার্তা শেয়ার করলেন প্রয়াত প্রখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।

‘সন্তানের অন্যায় ঢেকে রাখা ভালোবাসা নয়’, নন্দিনী বিতর্কের আবহে লিখল সাইনার মা
‘সন্তানের অন্যায় ঢেকে রাখা ভালোবাসা নয়’, নন্দিনী বিতর্কের আবহে লিখল সাইনার মা

সরাসরি কারও নাম না নিলেও, বর্তমান সময় ও পরিস্থিতির নিরিখে তাঁর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রসঙ্গত, কনে দেখা আলো ধারাবাহিকে সাইনার সহ-অভিনেত্রী ছিলেন নন্দিনী। দুই নায়িকার মনোমালিন্য নিয়ে কম জল্পনা কানে আসেনি।

সন্তানের ভুলের দায়িত্ব নেওয়া অভিভাবকদের কর্তব্য:

নিজের পোস্টে সংযুক্তা স্পষ্ট উল্লেখ করেছেন যে, একটি শিশুর জীবনের প্রথম শিক্ষক তার বাবা-মা। তাই সন্তানকে সুন্দর মূল্যবোধ দিয়ে বড় করার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।

তিনি লিখেছেন, ‘সন্তানের কোনও ভুলকে সমর্থন করা কিংবা অন্যায় আচরণের সাফাই গাওয়া কখনওই প্রকৃত ভালোবাসার পরিচয় হতে পারে না। সন্তানকে সত্যিকারের ভালোবাসলে তার ভুল স্বীকার করার সাহস জোগাতে হবে এবং নিজের ভুলের দায় নিতে শেখানোই একজন অভিভাবকের আসল কর্তব্য।’

‘সাফল্যের মতো ভুলের ভাগীদারও বাবা-মা’:

সংযুক্তার মতে, সন্তান যখন ভালো কাজ করে বা সাফল্য পায়, অভিভাবক হিসেবে আমরা যেমন গর্ব বোধ করি, ঠিক তেমনই সে যখন ভুল করে বা ব্যর্থ হয়, তখন সেই দায় এড়িয়ে যাওয়া যায় না। সন্তানের ব্যক্তিত্ব গঠনে বাবা-মায়ের শিক্ষা জড়িয়ে থাকে, তাই ভুল করলে কেবল সন্তানকে দোষ না দিয়ে বাবা-মাকেও অভিভাবকত্বের দায় স্বীকার করতে হবে।

ভুল স্বীকার করতে শিখলে শিশুর আত্মবিশ্বাস ও চরিত্র আরও দৃঢ় এবং পরিণত হয় বলেই তাঁর মত।

নেটিজেনদের প্রতিক্রিয়া ও বিগ বস প্রসঙ্গ:

যদিও সংযুক্তা তাঁর বার্তার কোথাও নন্দিনী দত্ত বা তাঁর পরিবারের নাম উল্লেখ করেননি, তবুও ‘বিগ বস বাংলা’-র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গেই নেটিজেনরা এই বক্তব্যের গভীর মিল খুঁজে পাচ্ছেন।

রাজবীরের সঙ্গে চরম তর্কের পর নন্দিনী নিজে প্রকাশ্যে ক্ষমা চাইলেও, তাঁর পরিবার যেভাবে মেয়ের সাফাই গেয়েছিলেন, সংযুক্তার এই মন্তব্য যেন সেই মানসিকতার বিরুদ্ধেই এক নীরব চড়। সোশাল মিডিয়ায় বহু অনুরাগী সংযুক্তা চট্টোপাধ্যায়ের এই পরিপক্ব ও যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More