Rohit Chandel: দু-মাস ধরে জেলবন্দি! নাবালিকাকে হেনস্থার মামলায় কেন জামিন পাচ্ছেন না সাইরাব তারকা?
Rohit Chandel: নাবালিকাকে হেনস্থার অভিযোগে গ্রেফতার রোহিত চান্দেল প্রায় দু-মাস ধরে জেলে বন্দি। কেন বারবার খারিজ হচ্ছে অভিনেতার জামিনের আর্জি?
টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা রোহিত চান্দেল (সিরিয়াল ‘সাইরাব’, ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত) বিগত প্রায় দুই মাস ধরে হাজতে বন্দী। ঘাটকোপার পুলিশ তাঁকে পকসো (POCSO) আইনে গ্রেফতার করলেও, পুলিশ ও মেডিক্যাল টিমের একাধিক ভুল তথ্যের কারণে তার জামিনের আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে অভিনেতার।

ঘটনার বিবরণ ও মামলা:
গত ৯ জুলাই ২০২৬ রাতে ‘সাইরাব’ মেগার শুটিং সেটের মাঝপথ থেকেই গ্রেফতার করা হয় রোহিত চান্দেলকে। ১৬ বছরের এক নাবালিকাকে উত্যক্ত করা ও হেনস্থা করার অভিযোগে ঘাটকোপার পুলিশ তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
তদন্তে একের পর এক গাফিলতি ও বড় ভুল:
সম্প্রতি রোহিতের প্রথম জামিন আবেদন খারিজ হওয়ার কারণ পর্যালোচনা করতে গিয়ে একাধিক সরকারি নথিতে মারাত্মক কিছু ভুল সামনে এসেছে।
পেশা ও ধর্ম পরিবর্তন: শুটিং সেট থেকে গ্রেফতার করা হলেও পুলিশ ডায়রিতে রোহিতকে অভিনেতা না লিখে ‘ব্যবসায়ী’ (Businessman) হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া চার্জশিটে এবং গ্রেফতারির নথিতে ধর্ম আলাদা লেখা হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি।
বৈবাহিক অবস্থার ভুল তথ্য (Marital Status): মেডিক্যাল পরীক্ষার সময় হাসপাতালের ডাক্তার ও পুলিশের নথিতে অবিবাহিত রোহিতকে ‘বিবাহিত’ (Married) হিসেবে নথিভুক্ত করা হয়। আদালত যখন জামিনের শুনানি করে, তখন রেকর্ডে তাকে বিবাহিত দেখে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং তা জামিন খারিজের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
আদালতে আইনজীবীর তোপ: এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোহিত চান্দেলের আইনজীবী সুইনা বেদী সচ্চার জানান, 'আইনি নথিতে বা পুলিশ ডায়রিতে বৈবাহিক অবস্থা কোনো সাধারণ তথ্য নয়, এর ওপর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে। পুলিশ ও মেডিক্যাল অফিসারের ভুলের কারণে আমার মক্কেলকে ভুলবশত 'বিবাহিত' বলে দেখানো হয়েছে। তদন্তকারী সংস্থার এই ভুলের মাশুল গুণতে হচ্ছে রোহিতকে। এতে তার ক্যারিয়ার, রুজি-রুটি এবং ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি হয়েছে।'
তদন্তকারী সংস্থার চরম গাফিলতির দরুন একজন অভিযুক্তকে এই ধরনের জটিলতার মুখে পড়তে হওয়ায় আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে। তবে আগামী ৪ সেপ্টেম্বর কোর্টে ফের রোহিতের জামিনের আর্জি শুনানি রয়েছে, যেখানে এই ভুলগুলো সংশোধন করে আদালত থেকে তিনি স্বস্তি পেতে পারেন বলে আশা করছে তার আইনি টিম।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


