Salman Khan: 'আমার ১৬ কেজি ওজন কমেছে', সত্যি কি অসুস্থ ভাইজান? ভাই সোহেলকে কী বললেন সলমন?
রিয়েলিটি শো অ্যালায়েন্সে উপস্থিত হয়েছিলেন সলমন। সেখানেই ভাই সোহেল খানকে জানালেন নিজের ১৬ কেজি ওজন ঝরানোর ব্যাপারে।
গত কয়েক সপ্তাহ ধরে নেটপাড়ায় বলিপাড়ার সুলতান সলমন খান-এর (Salman Khan) শরীর-স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগে ছিলেন তাঁর অগণিত অনুরাগী। জনসমক্ষে সুপারস্টারের আচমকা রোগা চেহারা দেখে শুরু হয়েছিল নানান জল্পনা ও অসুস্থতার গুঞ্জন। অবশেষে নিজের এই দ্রুত ওজন কমানো এবং শারীরিক পরিবর্তন নিয়ে নীরবতা ভাঙলেন তারকা নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও অসুস্থতা নয়, বরং বিশেষ উদ্দেশ্যে পরিকল্পনা করেই তিনি ওজন কমিয়েছেন!

'অ্যালায়েন্স'-এর সেটে ভাই সোহেলের সাথে ফিটনেস আড্ডা
প্রাইম ভিডিওর রিয়্যালিটি শো 'অ্যালায়েন্স'-এ (Alliance) প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সলমনের ভাই সোহেল খান। ভাইকে উৎসাহিত করতে সম্প্রতি সেই শোয়ের সেটে বিশেষ অতিথি হিসেবে হাজির হন ভাইজান। সেখানেই ফিটনেস নিয়ে দুই ভাইয়ের আড্ডায় উঠে আসে চমকপ্রদ তথ্য।
সোহেল খানের ১২ কেজি ওজন হ্রাস: কথাবার্তার মাঝে সোহেলকে দেখে সলমন বলেন, ‘তুমি তো বেশ ওজন কমিয়েছ!’ জবাবে সোহেল ওঁর সিক্স-প্যাক অ্যাবস দেখিয়ে প্রফুল্ল চিত্তে জানান যে তিনি ১২ কেজি ওজন ঝরিয়েছেন।
ভাইয়ের কথা শুনে সলমন সবাইকে চমকে দিয়ে হাসিমুখে জানান, তিনি নিজেও পিছিয়ে নেই— তিনি ১৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন!
কেন ছড়িয়েছিল অসুস্থতার গুজব?
সম্প্রতি মুম্বাইয়ে এসআরএ (SRA)-র একটি ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সলমন খান। সেখানে নায়ককে আগের চেয়ে অনেক রোগা চেহারায় দেখে ভক্তরা চিন্তায় পড়ে যান। নেটিজেনদের একাংশ ধারণা করেছিলেন যে তারকা হয়তো কোনও শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে রিয়্যালিটি শো-তে সালমানের এই খোলসা করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওঁর অনুরাগীরা।
নতুন সিনেমার প্রস্তুতি?
সলমন খান ঠিক কী কারণে এই মেদ ঝরিয়েছেন তা আনুষ্ঠানিকভাবে না জানালেও বলিপাড়ার জোর গুঞ্জন, দক্ষিণ ভারতীয় তারকা নয়নতারা-র (Nayanthara) সাথে নিজের আসন্ন অ্যাকশন সিনেমা (যার নাম আপাতত রাখা হয়েছে SVC63)-র কঠিন ও হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের জন্যই মূলত এই শারীরিক পরিবর্তন।
বিগ বসের প্রত্যাবর্তন: ছোট পর্দায় 'খাতরোঁ কে খিলাড়ি ১৫' শেষ হওয়ার পরেই 'বিগ বস'-এর নতুন সিজন নিয়ে সঞ্চালকের ভূমিকায় ফিরতে চলেছেন ভাইজান।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


