Salman Khan: ‘তেরি সেক্সি বিউটি…’, যুদ্ধ নিয়ে ছবিতে এ কেমন গান! সলমনের প্লে-ব্যাকে কামব্যাক, হল বিতর্ক
যুদ্ধের ছবি। চারিদিকে কান্নার রোল আর হাকাকার। তার মাঝে আচমকা সলমন গাইছেন ‘তেরি সেক্সি বিউটি কা কামাল’! কনফিউসড ভক্তরা।
সলমন খানের আপকামিং হাই-ভোলেটেজ ওয়ার ড্রামা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ -কে ঘিরে ইতিমধ্যেই শোরগোল বলিউডে। টাইগার ৩ বক্স অফিসে আশানুরূপ সাফল্য দেয়নি। ভাইজানের কেরিয়ার গ্রাফ নিম্নমুখী। এর মাঝে এই ছবির দিকে তাকিয়ে তাঁর ভক্তরা।

২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনা সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই গম্ভীর ও বিষাদময় যুদ্ধের ছবিতে হঠাৎই রোমান্টিক ও পার্টি ট্র্যাক দেখে চমকে গেছেন সিনেপ্রেমীরা! সম্প্রতি মুক্তির আলো দেখেছে ছবির নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ (Teri Sexy Beauty)। আর এই গানের হাত ধরেই দীর্ঘ ১১ বছর পর (২০১৫ সালে ‘হিরো’ ছবির ‘ম্যায় হুঁ হিরো সেরা’র পর) ফিল্মে পূর্ণাঙ্গ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিপাড়ার ‘ভাইজান’ সলমন খান!
ছবিতে তাঁর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে পেয়ার গানে রসায়ন জমাতে গিয়ে নেটিজেনদের তুমুল ট্রোল ও প্রশ্নের মুখে পড়েছেন সলমন।
ভোর ৫টায় হঠাৎ সারপ্রাইজ পোস্ট ও সালমানের কৌতুকপূর্ণ পোস্ট:
বুধবার কাকভোরে সবাইকে চমকে দিয়ে কোনো পূর্বঘোষণা ছাড়াই সোশাল মিডিয়ায় গানটি মুক্তি দেন সালমান। ভিডিও শেয়ার করে নিজের রসিক ভঙ্গিতে ভাইজান ক্যাপশনে লেখেন, ‘রওনা হওয়ার সময় ভোর ৫:১২। ফ্লাইট পুরো সময়েই রয়েছে, পেটপুজো শেষে নিজের ‘সেক্সি বিউটি’র সঙ্গে উড়ান দিচ্ছি— জানা নেই শেষমেশ কোথায় গিয়ে ল্যান্ড করব!’
ট্র্যাজিক যুদ্ধের ছবিতে ‘সেক্সি বিউটি’! নেটিজেনদের তীব্র বিভ্রান্তি:
দেশপ্রেম ও সেনার ত্যাগের কাহিনি নিয়ে তৈরি একটি স্পর্শকাতর ছবিতে এমন চটুল ও মদ্যপানের ইঙ্গিতবাহী গান কীভাবে মানায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের একাংশ।
নেটপাড়ায় জোর সমালোচনা শুরু হতেই নেটিজেনদের বক্তব্য:
গালওয়ান সংঘর্ষের মতো সংবেদনশীল ও ট্র্যাজিক ঘটনার ওপর নির্মিত ছবিতে এমন ‘ফ্লার্টাটিয়াস’ গান দেখে দর্শকরা কিছুটা বিভ্রান্ত ও হতাশ। কেউ কেউ ট্রোল করে লিখেছেন, ‘দেশাত্মবোধক যুদ্ধের ছবিতে হঠাৎ এ কেমন আবদার ভাইজান?’ আবার কারও মতে, গানটির ক্যাচি সুর থাকলেও ট্র্যাজিক গল্পের আবহকে তা একেবারেই নষ্ট করে দিচ্ছে।
গানের টিম ও পেছনের কথা:
‘তেরি সেক্সি বিউটি’ গানটির সুর বেঁধেছেন হিমেশ রেশমিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন সলমন খান ও মুসকান, পাশাপাশি অতিরিক্ত কণ্ঠ ও কথা লিখেছেন সাজিদ খান।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং ‘সলমন খান ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবিটিতে একজন সেনাকর্তার ভূমিকায় অভিনয় করছেন সলমন এবং তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। প্রাথমিক নাম ‘ব্যাটেল অফ গালওয়ান’ থাকলেও সেন্সর বোর্ডের বিধিনিষেধ ও কিছু পরিবর্তনের পর ছবিটির নতুন নামকরণ ও পুনর্দৃশ্যগ্রহণ করা হয়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


