Salman Khan: বিরিয়ানি খেতে ব্যস্ত সলমন, তখনই আচমকা মাথায় ইঞ্জেকশন! ভাইজানের অজানা গল্প ফাঁস
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বৈঠকে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখেছিলেন প্রযোজক শৈলেন্দ্র সিং। বিরিয়ানি খেতে খেতেই হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছিলেন সলমন খান।
সম্প্রতি সাইরাস ব্রোচার পডকাস্টে অতিথি হয়ে সলমন খানকে নিয়ে বহু বছরের পুরনো একটি ঘটনার কথা শোনান চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। তিনি জানান, একদিন কাজের সূত্রে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি এমন একটি দৃশ্য দেখেন, যা তাঁকে বেশ অবাক করেছিল।

শৈলেন্দ্রর কথায়, সলমন তখন ডাইনিং টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। তাঁর সামনে একটি আয়না ছিল এবং তিনি আয়নায় নিজের মুখ দেখতে দেখতেই খাবার খাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি ঘরে ঢুকে গ্লাভস পরে সলমনের মাথার ত্বকে সূচের মাধ্যমে ইনজেকশন দিতে শুরু করেন।
'তারকা হতে হলে মূল্য দিতেই হয়'
শৈলেন্দ্র জানান, প্রথমে তিনি বুঝতেই পারেননি কী হচ্ছে। তাঁর দাবি, সলমন তখনও স্বাভাবিকভাবেই বিরিয়ানি খেতে থাকেন। অবাক হয়ে তাকিয়ে থাকতেই অভিনেতা তাঁকে বলেন, ‘তারকা হতে হলে এর একটা মূল্য দিতেই হয়, ভাই।’ এরপরও ট্রিটমেন্ট চলতে থাকে এবং সলমন খাওয়া চালিয়ে যান।
কোন ট্রিটমেন্ট নিচ্ছিলেন সলমন?
পরে শৈলেন্দ্র জানতে পারেন, সলমন আসলে প্লেটলেট-রিচ প্লাজমা (PRP) থেরাপি করাচ্ছিলেন। এই চিকিৎসায় ব্যক্তির নিজের রক্ত থেকে তৈরি প্লাজমা মাথার ত্বকে প্রয়োগ করা হয়, যা চুল পড়া কমানো এবং নতুন চুল গজাতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়।
শৈলেন্দ্রর দাবি, তখন তিনি জানতেন না এই ধরনের চিকিৎসা নিয়ে ভারতে কিছু নিয়ন্ত্রক জটিলতা রয়েছে। তাঁর আরও দাবি, বছরে কয়েকবার এই ট্রিটমেন্ট করাতে হত সলমনকে।
সম্প্রতি টাকলু লুকে নজর কেড়েছেন সলমন
কয়েকদিন আগেই নিজের জিম সেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সলমন খান। সেই ছবিতে তাঁর ফিট শরীরের পাশাপাশি, চোখে পড়ে সলমনের মাথায় টাকা টাকও। ভক্তদের মধ্যে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
হাতে একাধিক বড় ছবি
কাজের ক্ষেত্রে সলমন খানকে আগামী দিনে অপূর্ব লাখিয়ার পরিচালনায় 'মাতৃভূমি' ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। প্রথমে ছবির নাম 'ব্যাটল অফ গালওয়ান' রাখা হলেও পরে নির্মাতারা সেটির নাম পরিবর্তন করে 'মাতৃভূমি' করেন।
এছাড়া সলমনের ঝুলিতে রয়েছে 'SVC63'-ও। ভামশি পৈডিপল্লি পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত এই ছবির শুটিং চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ২০২৭-এর ঈদে মুক্তি পাবে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


