সলমন খানের ভক্তদের জন্য খারাপ খবর! এই ছবিতে থাকছেন না ভাইজান, পড়ে গেল সিলমোহর

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এখন চর্চায় রয়েছে। আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে ছবিতে সলমন খানের একটি বিশেষ ক্যামিও নিয়ে যে জোর জল্পনা শুরু হয়েছিল, তা এবার আনুষ্ঠানিকভাবে খারিজ করা হয়েছে। 

Published on: Jun 18, 2026, 17:59:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিশাল তারকাবহুল কাস্টের কারণে ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে মুক্তির আগে ছবিতে সলমন খানের একটি বিশেষ ক্যামিও নিয়ে যে জোর জল্পনা শুরু হয়েছিল, তা এবার আনুষ্ঠানিকভাবে খারিজ করা হয়েছে

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ থাকছে না সলমন খানের কেমিও।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ থাকছে না সলমন খানের কেমিও।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা যাবে না সলমনকে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিপরীতে, নতুন প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে যে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে সলমন খানের কোনও ক্যামিও নেই। একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সুপারস্টার বর্তমানে নিজের একাধিক পেশাগত প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এই কমেডি ছবির সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।

সূত্রটি জানিয়েছে, ‘সলমন বর্তমানে অন্য প্রজেক্টে ব্যস্ত। ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ তাঁর উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, তাঁর কেমিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, তার কোনও সত্যতা নেই।

কীভাবে ছড়িয়েছিল এই গুজব?

ছবিতে অভিনয় করা অভিনেতা-কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্য থেকেই মূলত এই জল্পনার সূত্রপাত। লাফটার শেফস অনুষ্ঠানের সেটে পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় তাঁকে ছবিতে সলমন খানের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়।

কৃষ্ণার প্রতিক্রিয়ায় এমন ইঙ্গিত মিলেছিল যে দর্শকদের জন্য ছবিতে কোনও বড় চমক অপেক্ষা করছে। এরপরই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে সলমন খান হয়তো বিশেষ চরিত্রে হাজির হতে পারেন। তবে সাম্প্রতিক স্পষ্টীকরণের পর সেই জল্পনার অবসান ঘটেছে।

তারকায় ঠাসা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, লারা দত্ত-সহ একাধিক তারকাকে। প্রতিবেদন অনুযায়ী, ছবিটির সঙ্গে মোট ৩৪ জন অভিনেতা যুক্ত রয়েছেন। ভুল বোঝাবুঝি এবং একের পর এক হাস্যকর পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।

সলমন খানের হাতে একাধিক বড় প্রোজেক্ট

অন্য দিকে, কাজের ক্ষেত্রে সলমন খান বর্তমানে পরিচালক ভামসি পাইদিপাল্লির একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি ২০২৬ সালের শেষের দিকে রাজ ও ডি কে-র একটি নতুন ছবির কাজও শুরু করতে পারেন তিনি।

এছাড়া ফারহান আখতারের সঙ্গে একটি বড় বাজেটের পিরিয়ড ড্রামা নিয়েও তাঁর আলোচনা চলছে বলে জানা গিয়েছে। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত সেই ছবির শুটিং ২০২৭ সালের মাঝামাঝি শুরু হতে পারে। ফলে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সলমন খানকে দেখার আশা আপাতত ভেস্তে গেলেও, তাঁর আগামী প্রজেক্টগুলো নিয়ে ভক্তদের উন্মাদনা কিন্তু কমছে না।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More