চোখে মুখে ক্লান্তি, শীর্ণকায় শরীর, এ কেমন অবস্থা সলমনের! উদ্বিগ্ন ভক্তরা
কিছুদিন আগেই জানা গিয়েছিল, শারীরিকভাবে অসুস্থ সলমন খান। বাড়ি থেকে বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা বললেও ভাইজান আগামী ছবির কাজের জন্য সে কথায় রাজি হননি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, শারীরিকভাবে অসুস্থ সলমন খান। বাড়ি থেকে বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা বললেও ভাইজান আগামী ছবির কাজের জন্য সে কথায় রাজি হননি। এই বিষয়টি সামনে উঠে আসতেই সকলেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে সলমন খানকে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেন। এসবের মধ্যেই হঠাৎ করে আবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সলমনকে দেখে চমকে গিয়েছেন সকলে।

শুক্রবার সলমন পুনর্বাসন কর্তৃপক্ষ কার্যালয়ে যান এবং সেখানে কর্তৃপক্ষর অত্যাধুনিক যেটা সংগ্রহ এবং যাচাই করেন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানে ভাইজানের শারীরিক অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা।
আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী
সলমনের যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি ধূসর রঙের শার্ট পরে রয়েছেন অভিনেতা। মাথায় টুপি, গলায় সোনার চেন। কিন্তু অভিনেতাকে দেখে মনে হচ্ছে ভীষণ অসুস্থ তিনি। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। অনেক রোগাও হয়ে গিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সলমন খানকে এইভাবে দেখতে অভ্যস্ত নন কেউ তাই চিন্তা সকলেরই মনে এসেছে।
ভিডিওর কমেন্ট বক্সে একজন লেখেন, আপনাকে অসুস্থ দেখতে লাগছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। অন্য একজন লিখেছেন, আমার ধারণা আপনার কোনও স্বাস্থ্য সমস্যা হয়েছে। তৃতীয় একজন কমেন্ট লিখেছেন, আমি হঠাৎ করে ভেবেছিলাম উনি সলমন খান নন, কিন্তু তারপর বুঝতে পারলাম এটা আপনি। কেউ আবার মন্তব্য করে লিখেছেন, আপনাকে এভাবে দেখব ভাবতে পারিনি।
আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর
আসলে সলমন খানকে সিনেমার পর্দায় বা বাস্তব জীবনে মানুষ যেভাবে দেখে অভ্যস্ত, তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই এই ছবির কোনও মিল নেই। বয়সজনিত সমস্যা নাকি অন্য কোনও কারণে তিনি আক্রান্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
E-Paper

