Salman Khan-Sohail: বিগ বসের হোস্ট সলমন এবার অ্যালায়েন্সে! ভাইজানকে দেখে কেঁদেই ফেলল ভাই সোহেল

বাদ পড়েছে প্রাক্তন বউ সীমা। সোহেল খানের সমর্থনে এবার অ্য়ালায়েন্সের ঘরে ভাইজান। সলমনের এন্ট্রিতে হতবাক বাকি প্রতিযোগিরা।

Published on: Aug 2, 2026, 12:03:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো 'অ্যালায়েন্স' (Alliance)-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা সোহেল খান। এবার ছোট ভাই সোহেলকে মানসিক সমর্থন জানাতে সারপ্রাইজ ভিজিট দিলেন স্বয়ং বলিউডের 'ভাইজান' সলমন খান! দাদাকে আচমকা রিয়্যালিটি শো-এর মঞ্চে প্রবেশ করতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি সোহেল।

বিগ বসের হোস্ট সলমন এবার অ্যালায়েন্সে! ভাইজানকে দেখে কেঁদেই ফেলল ভাই সোহেল
বিগ বসের হোস্ট সলমন এবার অ্যালায়েন্সে! ভাইজানকে দেখে কেঁদেই ফেলল ভাই সোহেল

'অ্যালায়েন্স'-এ সলমনের রাজকীয় প্রবেশ ও সীমার পরামর্শ

নির্মাতাদের প্রকাশিত সাম্প্রতিক প্রমোতে দেখা যায়, সলমন খান শো-এর হলুদ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই ঘরে উপস্থিত সমস্ত প্রতিযোগী কার্যত হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন।

সলমন সোজা হেঁটে ভেতরে ঢুকে সোহেলকে শক্ত করে জড়িয়ে ধরেন। দাদাকে পাশে পেয়ে সোহেলকে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায়। কাউ-বয় হ্যাট, ডেনিম শার্টে হ্যান্ডসাম ষাটোর্ধ সলমন।

সীমা সাজদেহর এলিমিনেশন ও টিপস: উল্লেখ্য, সম্প্রতি সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে শো-এ যোগ দিলেও তিনি ইতিমধ্যেই এলিমিনেটেড (বাদ) হয়ে গেছেন। তবে শো ছাড়ার আগে সোহেলকে খেলায় সহনশীলতা কমিয়ে আরও দৃঢ় মনোভাব নিয়ে লড়াই করার পরামর্শ দিয়ে যান তিনি।

ছোটবেলায় যৌন হেনস্থার শিকার! শো-এ সোহেলের আবেগঘন স্বীকারোক্তি

সম্প্রতি শো-এর একটি পর্বে আরসলান গোনি, রুহি দো সানি এবং আলি গোনির সাথে কথা বলার সময় শৈশবের এক বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরেছিলেন সোহেল। ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। সোহেল বলেন, 'ছোটবেলায় আমি এক মারাত্মক যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম, যা বহু বছর নিজের মনের মধ্যেই চেপে রেখেছিলাম। বড় হওয়ার পর একদিন বাবাকে (সালীম খান) সব কথা খুলে বলি। বাবা শুনে আফসোস করে বলেছিলেন, 'তুই এতদিন এটা নিজের মধ্যে চেপে রেখেছিলিস?' আমি অপরাধবোধ ও লজ্জায় কাউকে বলতে পারিনি, যদিও এতে আমার কোনো দোষ ছিল না। তাই আজ আমি নিজের সন্তানদেরও বলি— যাই ঘটুক না কেন, কোনো ভয় বা লজ্জা না পেয়ে বাবা-মাকে সব কথা খোলাখুলি জানানো উচিত।'

'অ্যালায়েন্স' রিয়্যালিটি শো সম্পর্কে

আমাজন প্রাইম ভিডিও-তে (Amazon Prime Video) সঞ্চালক কুণাল খেমুর পরিচালনায় সম্প্রচারিত হচ্ছে এই মেগা রিয়্যালিটি শো 'অ্যালায়েন্স'। বিনোদন, খেলাধুলা ও সোশাল মিডিয়া দুনিয়ার একঝাঁক তারকা প্রতিযোগী শারীরিক ও মানসিক শক্তির নানা চ্যালেঞ্জ সামলে টিকে থাকার লড়াই চালাচ্ছেন এই শো-তে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More