Salman Khan: মোদী সরকারের চাপে মাতৃভূমির চিত্রনাট্যে বদল এনেছেন সলমন? চিন নিয়ে কী বললেন নায়ক?
সিনেমার নাম বদল, চিত্রনাট্য বদল! বারবার বাধা পাওয়ার পর অবশেষে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত মাতৃভূমি। তারিখ ঘোষণা ভাইজানের।
অপুর্ব লাখিয়া পরিচালিত ও সলমন খান অভিনীত আগামী মেগা প্রজেক্ট ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest in Peace)-কে ঘিরে গত কিছু দিন ধরেই বলিপাড়ায় নানা গুঞ্জন চলছিল। ২০২৫ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সময় নাম ছিল ‘ব্যাটল অব গ্যালওয়ান’ এবং শোনা যাচ্ছিল ২০২০-২০২১ সালের ভারত-চিন সংঘাতই এর মূল উপজীব্য। ভারতের কেন্দ্রীয় সরকারের চাপে নাকি ছবির গল্প বদলে দেওয়া হয়েছে— এমন খবর রটার পর শুক্রবার মুম্বাইতে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে সমস্ত গুঞ্জনে সশব্দে জল ঢাললেন স্বয়ং ভাইজান।

‘সরকারের চাপ বা চিন বিরোধিতা— পুরোটাই বাজে কথা!’
‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ভারত-পাকিস্তান সম্প্রীতির বার্তা দেওয়া ছবির পর চিন সংঘাত কেন্দ্রিক ছবিতে অভিনয় নিয়ে প্রশ্ন করা হলে কড়া জবাব দেন সলমন।
সলমন স্পষ্ট ভাষায় জানান, ‘এই যে একটা বয়ান তৈরি করা হচ্ছে আমরা চিনের বিরুদ্ধে কিছু বানাচ্ছি বা আমাদের সরকার আমাদের ওপর চাপ সৃষ্টি করে চিত্রনাট্য বদলেছে— এগুলো সব বাজে কথা, একবিন্দু সত্য নয়। আমরা এখানে কেবল সেনাদের জীবনের গল্প এবং তাঁদের পরিবারের আবেগ তুলে ধরেছি। এখানে কোনো নেতিবাচক শক্তি নেই, শুধুই পরিস্থিতি। সেনাদের কাছে দেশই প্রথম। দুই পক্ষই একে অপরকে সম্মান করে, কিন্তু পরিস্থিতি তৈরি হলে সমাধান খোঁজার চেষ্টা করে।’
তবে হাসিমুখে সলমন স্বীকার করে নেন যে, শুরুতে পরিচালক অপুর্ব লাখিয়ার মাথায় অন্য ভাবনা ছিল, যা পরবর্তীতে কিছুটা বদল করা হয়েছে।
জ্যাকি চ্যানের সিনেমা নিয়ে মজার খোঁচা:
অন্য এক সাংবাদিক যখন প্রশ্ন করেন সিনেমাটি চিনের বিরুদ্ধে কি না, সলমন নিজের চেনা রসিকতার মেজাজে জবাব দেন, ‘আমি শুধু চেয়েছিলাম মুখোমুখি দুজন মানুষের একটা লড়াইয়ের গল্প তৈরি করতে। ছবিতে চিনা ও ভারতীয় সেনার উপস্থিতি দেখে অনেকেই ভাবছেন সম্পর্কের অবনতি হবে! আমি মনে করি না সলমন খান সিনেমা বানিয়ে দিল বলে চিনের সেনাপ্রধান বলবেন, ‘চলো সলমন সিনেমা বানিয়েছে, ভারতের ওপর হামলা করি!’ জ্যাকি চ্যান যদি কোনো যুদ্ধভিত্তিক ছবি বানায়, আমাদের সেনা কি তাঁর ওপর হামলা চালাবে?’
সলমন খোলসা করেন যে এটি কোনো বায়োপিক নয়; বরং তাঁর বাবা সলিম খানের একটি কথা থেকে অনুপ্রাণিত— ‘যুদ্ধে বুলেট যখন তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়, তখন তা আসলে পৌঁছায় এক মায়ের বুকে।’
'মাতৃভূমি' ছবির বিস্তারিত ও মুক্তির সময়:
সলমন খান ফিল্মসের (SKF) ব্যানারে নির্মিত এবং অপুর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমন খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, জেন শ এবং জাভেদ খানকে। আগামী ৪ঠা ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
মাতৃভূমি সম্পর্কে মাতৃভূমি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া এবং সালমান খান তার সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন। এতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, অভিশ্রী সেন, জেইন শ, জাভেদ খান এবং বিপিন ভরদ্বাজ। ছবিটি 4 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


