'বৌদিও পালিয়ে গেল...', মজার ছলে কাকে নিয়ে উপহাস করলেন সলমন?

সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন সলমন খান। তিনি কেন বিয়ে করতে চান না, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে দুই ভাইয়ের বিয়ের প্রসঙ্গ।

Published on: Jun 22, 2025, 12:24:14 IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সলমন খান কেন বিয়ে করেন নি, কবে ভাইজান বিয়ে করবেন, এই সমস্ত প্রশ্ন মাঝেমধ্যেই উঁকি মারে ভক্তদের মনে। প্রায় ৬০ বছরের দোরগোড়ায় এসে দাঁড়ালেও এখনও বিয়ের পিঁড়িতে বসতে নারাজ ভাইজান। অন্য সহকর্মীরা যেখানে সন্তানদের প্রতিপালন করতে ব্যস্ত সেখানে এখনও নিজেকে একা দেখতেই ভীষণ খুশি অভিনেতা।

মজার ছলে কাকে নিয়ে উপহাস করলেন সলমন?
মজার ছলে কাকে নিয়ে উপহাস করলেন সলমন?

সম্প্রতি Netflix - এ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো অনুষ্ঠানে ভাইজান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বহু কথা সামনে নিয়ে আসেন। বর্তমান সময়ে বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা বেশি, শুধু ১বা ২ বছরের বিবাহ নয়, দীর্ঘ ১৬ বা ২০ বছরের বিবাহবন্ধন থেকেও মানুষ অবলীলায় বেরিয়ে যাচ্ছেন। বিয়ের পর স্ত্রীকে একটি মোটা অঙ্কের খোরপোষও দিতে হচ্ছে স্বামীকে, এই সব চিন্তা মাথায় রেখেই তাই বিয়ে থেকে শতহস্ত দূরে থাকতে চান ভাইজান।

আরও পড়ুন: টিজার মুক্তি পেতেই বিতর্কে দ্য বেঙ্গল ফাইলস, বিবেকের বিরুদ্ধে FIR তৃণমূল নেতার

আরও পড়ুন:মনের মানুষের সঙ্গে প্যারিসে ভ্রমণ ঋতাভরীর, পোস্ট করলেন একগুচ্ছ ছবি

বিয়ের প্রসঙ্গে উঠলে খুব স্বাভাবিকভাবেই উঠে আসে দুই ভাইয়ের বিয়ের প্রসঙ্গ। দাদা আরবাজ খানের দীর্ঘদিনের বিয়ে ভেঙে যায় মালাইকার সঙ্গে, অন্যদিকে সোহেলের বিয়েও ভেঙে যায়। খুব স্বাভাবিকভাবেই তাই বিয়ে নিয়ে একটি অনীহা তৈরি হয় সলমনের মনে। কপিল শর্মা শোয়ে বিভিন্ন বিষয় নিয়ে রসিকতা করতে গিয়ে তিনি তুলে ধরেন ভাইয়ের বউ অর্থাৎ সীমার কথা।

কপিল শর্মার সঙ্গে কথোপকথনে সলমন বলেন, ‘কিছু বছর আগে ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর আমাদের বাড়িতে থাকতে এসেছিলেন কারণ তিনি তখন ভাড়া বাড়ি খুজে পাচ্ছিলেন না। যদিও পরে বাড়ি ভাড়া পেয়ে গেলেও তিনি আমাদের বাড়ির পরিবেশের জন্যই আমাদের বাড়িতে থাকতে চেয়েছিলেন। তবে সোহেলের বিয়ে হয়ে যাওয়ায় তাঁকে বাড়ি ছাড়তে হয়।’

আরও পড়ুন: শুধু ‘সিতারে জামিন পর’ নয়, আমিরের এই ছবিগুলিও হলিউডের ছবির নকল! তালিকায় আছে কী কী?

আরও পড়ুন: বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?

মজার ছলে ভাইজান বলেন, ‘এটা একটা অদ্ভুত ব্যাপার! আমার ভাই সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, এখন দেখুন আবার পালিয়ে গিয়েছে।’ ভাইজানের ইঙ্গিতপূর্ণ রসিকতার কথা বুঝে হাসতে শুরু করেন সিধু এবং অর্চনা। তবে যতই মজার ছলে এই কথাগুলি ভাইজান বলুন না কেন, এই ঘটনাই যে তাঁকে বিয়ে বিমুখ করে রেখেছে তা বলাই বাহুল্য।