সলমন খানই ছিল মূল লক্ষ্য! কড়া নিরাপত্তার জেরে টাইগার শ্রফকে ‘সহজ নিশানা’ বানায় বিষ্ণোই গ্যাং

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য বলিউডে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিন জন। কী বলছে মুম্বই পুলিশ?

Published on: Oct 21, 2026, 10:00:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুম্বইয়ের জুহুতে রবিবারের সন্ধ্যায় টাইগার শ্রফের (Tiger Shroff) ওপর গুলিবর্ষণের ঘটনায় উঠে এল বিস্ফোরক তথ্য। হিন্দুস্তান টাইমস (HT)-কে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই পুলিশের সূত্র জানিয়েছে, দুষ্কৃতীদের আসল লক্ষ্য ছিলেন টাইগার শ্রফ নন, বরং বলিউড মেগাস্টার সলমান খান (Salman Khan)। সলমনের বান্দ্রার বাসভবনে কড়া নিরাপত্তা থাকায় ব্যর্থ হয়ে দুষ্কৃতীরা সহজেই আক্রমণ চালানো সম্ভব এমন একজন তারকা হিসেবে টাইগারকে বেছে নেয়।

সলমন খানই ছিল মূল লক্ষ্য! কড়া নিরাপত্তার জেরে টাইগার শ্রফকে ‘সহজ নিশানা’ বানায় বিষ্ণোই গ্যাং (PTI/X)
সলমন খানই ছিল মূল লক্ষ্য! কড়া নিরাপত্তার জেরে টাইগার শ্রফকে ‘সহজ নিশানা’ বানায় বিষ্ণোই গ্যাং (PTI/X)

মুম্বই পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্যাবলি:

সলমনের বাড়িতে রেইকি ও পরিকল্পনা বদল:

তদন্তে জানা গেছে, দুই শুটার প্রথমে বান্দ্রার ব্যাণ্ডস্ট্যান্ডে সলমন খানের বাড়ির চারপাশে রেকি করেছিল। কিন্তু সলমনের ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির কড়া পুলিশি নিরাপত্তা ও ব্যারিকেড দেখে হামলা চালানো অসম্ভব বুঝতে পেরে তারা লরেন্স বিষ্ণোইয়ের ডানহাত অমিত পণ্ডিতের সাথে যোগাযোগ করে। বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশে তারা বিকল্প ও ‘সহজ নিশানা’ খুঁজতে শুরু করে।

সোশ্যাল মিডিয়া দেখে টাইগারের সময়সূচি ট্র্যাক:

টাইগার শ্রফের কোনও সরকারি নিরাপত্তা বলয় নেই। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের পোস্ট থেকে শুটাররা জানতে পারে, প্রতি রবিবার জুহুর ‘পুষ্পা নার্সী গ্রাউন্ডে’ একা ফুটবল খেলতে যান অভিনেতা। সেই তথ্যের ওপর ভিত্তি করেই রবিবারে ময়দান থেকে গাড়ি নিয়ে বেরোনোর মুখে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা।

রাজস্থান থেকে গ্রেপ্তার ৩ মূল অভিযুক্ত:

রাজস্থানের কোটা (Kota) থেকে এই ঘটনায় জড়িত ১৮ বছরের ফুল সিং, রেহান আনসারি এবং ২২ বছরের হৃতিক কুমার ওরফে রৌশন রামুরাও মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মুম্বইয়ে এনে বুধবার এসপ্ল্যানেড আদালতে হাজির করে দীর্ঘ পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার ও হুমকি:

ঘটনার পর বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত ও হরমন সান্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে। হুমকিতে বলা হয়—'টাইগার শ্রফের সাথে যা ঘটেছে তার দায় অনিল পণ্ডিত এবং হরমন সান্ধু নিচ্ছে। তাকে ফোনে বোঝানো হয়েছিল, শোনেনি বলেই এই শিক্ষা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কেউ যদি আমাদের কথা না শোনে বা সলমন খানের সাথে কাজ করে, তবে পরবর্তী নম্বর তার হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।'

সলমন খানের নিরাপত্তা আরও জোরদার:

এই ঘটনার পরপরই সলমান খানের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারপাশে অতিরিক্ত সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাস্তায় বসানো হয়েছে বিশেষ ব্যারিকেড।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More