ছোট করে ছাঁটা চুল, পেটানো চেহারা, সলমনের নতুন লুক কি SVC63 ছবির? চরমে উত্তেজনা
এক অনুষ্ঠানে সলমন ও আমির খানকে দেখা গেল একই ফ্রেমে। তবে দুই খানের পুনর্মিলনের থেকেও বেশি চর্চা হয়, একেবারে নতুন লুকে সলমনের সামনে আসা নিয়ে।
‘লাগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের নজর কেড়ে নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে তাঁকে আমির খানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেলেও, দুই খানের পুনর্মিলনের থেকেও বেশি চর্চা হয়, একেবারে নতুন লুকে সলমনের সামনে আসা নিয়ে।

অনুষ্ঠানে সলমন খানকে দেখা যায় ছোট করে ছাঁটা চুল এবং পরিপাটি হালকা দাড়িতে। পাশাপাশি তাঁকে আগের তুলনায় অনেক বেশি ফিটও দেখাচ্ছিল, যা ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের ধারণা, এই লুকটি হয়তো পরিচালক ভামশী পাইদিপাল্লির সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘এসভিসি৬৩’ (SVC63)-এর জন্যই তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। সলমনের এই রূপান্তর দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন এবং তাঁর নতুন ছবির চরিত্র নিয়ে নানা জল্পনা শুরু হয়।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘একই ফ্রেমে সলমন খান এবং আমির খান… এক মিনিট, ইনি কি সত্যিই সলমন খান? এই রূপান্তর অবিশ্বাস্য। যদি এটাই SVC63-এর জন্য তাঁর নতুন লুক হয়, তাহলে বক্স অফিসে বড় কিছু অপেক্ষা করছে। তাঁর আভা অতুলনীয়, উপস্থিতি অসাধারণ, আর মেগাস্টার আবারও প্রমাণ করতে চলেছেন কেন তিনি সবার থেকে আলাদা।’
আরেকজন ভক্ত মন্তব্য করেন, ‘আমির যেন সলমনের পাথরের মতো শক্ত সিক্স-প্যাক দেখে চোখ সরাতেই পারছিলেন না। মিস্টার পারফেকশনিস্ট আমিরও সলমনের ফিটনেস দেখে বিস্মিত হয়ে গিয়েছেন’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড! সলমন খানের এই লুক সত্যিই অবিশ্বাস্য এবং অসাধারণ।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে সলমন খানকে আমির খান এবং কারিনা কাপুর খানের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। একটি ভিডিয়োতে সালমানের নতুন লুক দেখে কারিনা কাপুর খানের বিষ্ময় মাখানো চাহুনিও ক্যামেরাবন্দি হয়েছে, যা ভক্তদের মধ্যে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।
কাজের ক্ষেত্রে সালমান খান বর্তমানে তাঁর নতুন ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। চলতি বছরের মার্চ মাসে তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ভামশী পাইদিপাল্লির সঙ্গে তাঁর নতুন প্রকল্পের ঘোষণা করেন। এখনও নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা নয়নতারা। নয়নতারার জন্য যেমন সলমন খানের সঙ্গে এটা তাঁর প্রথম কাজ, তেমনই ভামশী পাইদিপাল্লির সঙ্গেও তাঁর প্রথম সহযোগিতা।
‘এসভিসি৬৩’ নামে পরিচিত এই ছবিটি শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ৬৩তম প্রযোজনা। যদিও ছবির গল্প এবং সলমনের চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে অভিনেতার নতুন লুক দেখে ভক্তদের প্রত্যাশা যে অনেকটাই বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


