দ্বিতীয় বিয়ের সবে ৬ মাস, মা হচ্ছেন ৪০ ছুঁইছুঁই সামান্থা! নিজের মুখে কী জানালেন?
লুকোচুরি নয়, নিজের মুখেই প্রেগন্যান্সির খবর জানালেন সামান্থা। ডিসেম্বরেই ভূমিষ্ঠ হবে নায়িকার প্রথম সন্তান!
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু র ভক্তদের জন্য এবার এক বিরাট খুশির খবর। বেশ কিছুদিন ধরে চলতে থাকা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামান্থা নিজেই নিশ্চিত করলেন যে তিনি অন্তঃসত্ত্বা। স্বামী রাজ নিডিমোরুর সাথে এটি তাঁদের প্রথম সন্তান। এই খুশির খবরের পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি অভিনয় থেকে কিছুদিনের জন্য মাতৃত্বকালীন বিরতি নিতে চলেছেন।

.ছবির সাফল্য উদযাপনের মঞ্চেই জোড়া ধামাকা
গত বুধবার হায়দরাবাদে সামান্থার সদ্য মুক্তিপ্রাপ্ত একক ছবি ‘মা ইনতি বাঙ্গারাম’ (Maa Inti Bangaaram)-এর সাফল্য উদযাপনে একটি প্রেসমিট আয়োজন করা হয়েছিল। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন অভিনেত্রী।
সামান্থা হাসিমুখে বলেন, ‘মা ইনতি বাঙ্গারাম-এর পর আমার বর্তমান শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমাকে একটা ছোট বিরতি নিতে হবে। আমাকে এবার মেটারনিটি লিভ (মাতৃত্বকালীন ছুটি) নিতে হচ্ছে। তবে এই ছুটির পর আমি আবারও আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে কামব্যাক করব।’
সামান্থা যখন এই সুখবরটি দিচ্ছিলেন, তখন তাঁর পাশেই বসেছিলেন স্বামী তথা বলিউডের প্রখ্যাত পরিচালক রাজ নিডিমোরু এবং তাঁর মুখেও ছিল চওড়া হাসি। উপস্থিত সকলেই এই দম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, সামান্থা এখন তাঁর প্রথম ট্রাইমেস্টারে (Trimester) রয়েছেন এবং চলতি বছরের ডিসেম্বরেই তাঁদের সন্তান পৃথিবীতে আসতে পারে।
রাজ ও সামান্থার প্রেম এবং আকস্মিক বিয়ে
সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন সবসময়ই লাইমলাইটে থেকেছে। ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যর সাথে বিয়ে এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদের পর সামান্থার জীবনে আসে নতুন প্রেম। রাজ অ্যান্ড ডিকে (Raj & DK) খ্যাত পরিচালক রাজ নিডিমোরুর পরিচালনায় ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (২০২১) এবং ‘সিটাডেল: হানি বানি’ (২০২৪) সিরিজে কাজ করেছিলেন সামান্থা। শ্যুটিং সেটেই শুরু এই প্রেমের গল্প।
কাজের সূত্রেই তাঁদের প্রেম গভীর হয় এবং গত বছরের ১লা ডিসেম্বর, ২০২৫ সালে কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে অত্যন্ত গোপনে ও আকস্মিকভাবে বিয়ে করেন তাঁরা।
ক্যারিয়ারের শীর্ষে সামান্থা
প্রেগন্যান্সির এই সুন্দর খবরটি এমন একটা সময়ে এল যখন সামান্থা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্যের মুখ দেখছেন। নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইনতি বাঙ্গারাম’ ছবিটি বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে, যা সামান্থার ক্যারিয়ারের অন্যতম সেরা সোলো হিট ছবি। ছবির পরিচালক নন্দিনী রেড্ডিও এই খুশিতে শামিল হয়ে জানিয়েছেন, ছবির সাফল্যের এই আবহেই সামান্থার জীবনে এই নতুন মাতৃত্বের আগমন সত্যিই এক ম্যাজিকাল মুহূর্ত।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


