Samantha Ruth Prabhu: ‘সব সময় মা হতে চেয়েছি…’, ২য় বিয়ের ৫ মাসেই দেন সুখবর, মাতৃত্ব নিয়ে অকপট সামান্থা
সামান্থা জানিয়েছেন, মা হওয়া তাঁর জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল এবং এই নতুন জার্নি নিয়ে তিনি ভীষণ আশাবাদী নায়িকা।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাজ নিডিমোরু খুব শীঘ্রই মা-বাবা হতে চলেছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে অত্যন্ত গোপনে কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে বৈদিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। এরপর গত জুন মাসে, বিয়ের মাত্র ৬ মাসের মাথায় প্রেগন্যান্সির খবর ভাগ করে নেন সামান্থা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গর্ভাবস্থা এবং মাতৃত্বের এই নতুন সফর নিয়ে অত্যন্ত আবেগঘন ও খোলামেলা আলোচনা করলেন সামান্থা।
‘আমি সবসময়ই মা হতে চেয়েছিলাম’— সামান্থা
একটি সাক্ষাৎকারে জীবনের এই নতুন অধ্যায়কে অত্যন্ত রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন সামান্থা। তিনি বলেন, ‘এই পর্বটা আমার কাছে সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত আনন্দের। তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছিলাম। তাই আমি জানি, মাতৃত্বের এই জার্নিতে আমি আমার সবটুকু উজাড় করে দেব।’
অভিনেত্রী আরও জানান যে, তিনি জীবনে সবসময়ই সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন, কিন্তু মা হতে চলার এই অনুভূতি তাঁর মধ্যে এক নতুন শক্তি ও জীবনের উদ্দেশ্য এনে দিয়েছে। তিনি ভবিষ্যতের দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং প্রতিদিন নতুন কিছু শিখছেন।
যেভাবে সামনে এলো সুখবর
সামান্থার সাম্প্রতিক তেলুগু ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ -এর সাফল্যের উদযাপনের সময় প্রথমবার অভিনেত্রীর ‘বেবি বাম্প’ (Baby Bump) নজর কাড়ে নেটিজেনদের। এর পরেই তিনি সংবাদমাধ্যমের কাছে নিজের প্রেগনেন্সির খবরটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, মায়োসাইটিস নামের এক জটিল শারীরিক সমস্যার কারণে এর আগে একবার কেরিয়ার থেকে বিরতি নিয়েছিলেন সামান্থা। এবার মাতৃত্বের কারণে ফের একবার ক্যামেরার সামনে থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। সামান্থা জানিয়েছেন, ‘ছবির সাফল্যের পর আমার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মাতৃত্বকালীন ছুটি নিতে হচ্ছে। তবে এই পর্ব মিটলেই আমি আবার নতুন ছবি নিয়ে আমার ভক্তদের মাঝে ফিরে আসব।’
‘দ্য ফ্যামিলি ম্যান’ থেকে রূপোলি পর্দার প্রেম
রাজ ও ডিকে (Raj & DK) জুটির বিখ্যাত প্রাইম ভিডিও ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ (২০২১) এবং ‘সিডাডেল: হানি বানি’ (২০২৪)-এ রাজ নিডিমোরুর পরিচালনায় অভিনয় করেছিলেন সামান্থা। ২০২৪ সাল থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় এবং ২০২৫ সালে রাজের সাথে ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এটি দুুজনেরই দ্বিতীয় বিয়ে। সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন (২০১৭-২০২১)। অন্যদিকে রাজ নিডিমোরু পূর্বে শ্যামলী দে-র সাথে বিবাহিত ছিলেন।
বর্তমানে রাজের তৈরি এবং নন্দিনী রেড্ডির পরিচালনায় সামান্থার শেষ ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে নারীকেন্দ্রিক ছবি হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


