‘কাজিন মানেই বর…’! ইন্ডিয়াজ গট লেটেন্টে মুসলিম সমাজকে নিয়ে কৌতুক, ফের বিতর্কে সময় রায়না
‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর নতুন এপিসোডে হুমা কুরেশি ও কৃষ্ণা অভিষেকের সামনেই এক প্রতিযোগীকে নিয়ে কৌতুক করে বিতর্কে জড়ালেন সময় রায়না। প্রতিযোগীর কাজিনকে তাঁর স্বামী বলে মন্তব্য করেন সময়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মুসলিম সমাজকে নিশানা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর সদ্য প্রকাশিত এপিসোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণা অভিষেক এবং হুমা কুরেশি। এই এপিসোডের একটি ক্লিপিংস এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসলে সেখানে সময় রায়নাকে একটি রসিকতা (জোক) করতে দেখা যাচ্ছে। সময়ের এই রসিকতা নিয়ে সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কিছু মানুষ সময় রায়নাকে সমর্থন করছেন। আবার, কিছু মানুষের মতে সময় মুসলিম সমাজকে নিশানা করেছেন।

কোন প্রতিযোগীর সঙ্গে সময় মজা করেছিলেন?
সময় রায়নার যে ভিডিয়োটি ভাইরাল হচ্ছে, তাতে সময়ের সামনে সালমা দিওয়ানি নামে এক কনটেন্ট ক্রিয়েটর মঞ্চে দাঁড়িয়ে আছেন। সালমা যখন তাঁর পারফরম্যান্স শেষ করেন, তখন সময় তাঁকে জিজ্ঞাসা করেন যে তাঁর সাথে কেউ এসেছেন কি না। এর উত্তরে প্রতিযোগী জানান যে তাঁর কাজিন (তুতো ভাই বা বোন) এসেছেন।
কী বলেছিলেন সময় রায়না?
প্রতিযোগীর কথা শুনেই হুমা জিজ্ঞাসা করেন, ‘কে কাজিন’? এর জবাবে সময় বলেন, ‘ওঁর স্বামী’। সময়ের কথা শুনে প্রথমে হুমা একটু মুখ বাঁকান। এরপর সময়ও কানে হাত দেন (ক্ষমা চাওয়ার ভঙ্গিতে)। সময়ের এই রসিকতাটি কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পছন্দ হয়নি।
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
@JaikyYadav16 নামের এক ব্যবহারকারী পোস্ট করে লিখেছেন— ‘সময় রায়না অভিনেত্রী হুমা কুরেশির সামনেই মুসলিম সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সময় রায়না একজন মুসলিম মহিলার কাজিনকে স্বামী বলছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নিজের শো-তে এমন কথা বলেন যাতে আলোচনায় থাকা যায়।’
জ্যাকির এই পোস্টে একজন ব্যবহারকারী লিখেছেন— ‘এতে ভুল কী বলেছেন, তিনি তো সত্যি কথাই বলেছেন।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন— ‘এই মেয়েটির খারাপ লাগেনি, হুমা কুরেশির খারাপ লাগেনি, তাহলে আপনার কেন লাগছে?’ আরেকজন লিখেছেন— ‘সময়কে আমার একদমই মজার মনে হয় না।’ অন্য একজনের মতে— ‘সে প্রতিবার এমন কথা বলে এবং বিপদে পড়ে।’
রেডিটেও ভাইরাল হচ্ছে সময়ের ভিডিয়ো
রেডিটেও (Reddit) সময় রায়নার এই ভিডিয়োটি ভাইরাল হচ্ছে। এক ব্যবহারকারী লিখেছেন— ‘এখানে সবচেয়ে বড় কমেডি হল মানুষের এটা মজার লাগছে।’ আরেকজন বলেছেন— ‘সময় বলছেন তাই মানুষের মনে হয়েছে হয়তো মজার হবে।’ আরেকজন বলেছেন— ‘সময় দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন।’
গোবিন্দার নাম নিয়ে কৃষ্ণাকে খোঁচা দেন সময়
বলে রাখা ভালো, লেটেন্টের এই এপিসোডে কৃষ্ণা অভিষেকের সঙ্গেও মজা করতে দেখা গিয়েছে সময় রায়নাকে। তিনি বলেন যে আগে কৃষ্ণাকে সবাই গোবিন্দার ভাগ্নে হিসেবে চিনত। কিন্তু এখন গোবিন্দার যা অবস্থা চলছে, সবাই তাঁকে কৃষ্ণার মামা হিসেবে চেনে। এর উত্তরে কৃষ্ণাও মজার ছলে বলেন যে, মামাকে নিয়ে কোনো মজা করতে না, কারণ অনেক বছর পর দুজনের মধ্যে মিলমিশ হয়েছে।
মজা আরও এগিয়ে নিয়ে কৃষ্ণা বলেন, ‘যদি মামা সামনে চলে আসেন, তবে তোমাকে তাঁর পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। আর তুমি তো জানোই মামা কোথায় গুলি চালান।’ এতে সময় একটু কনফিউজড হয়ে পড়লে পাশ থেকে আশিস সোলাঙ্কি জানান যে, গোবিন্দা নিজের পায়েই গুলি চালিয়েছিলেন। একথা শুনে সময় অবাক হয়ে জিজ্ঞাসা করেন কেন? আশিস মজা করে বলেন, 'কারণ তিনি টক্সিক দেখে বেরিয়েছিলেন।'
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


