সুশান্তের মৃত্যুদিনে নিজেকে শেষ করলেন, দিদির মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন সঞ্চিতার ভাই?

২০২০ সালের ১৪ জুন, তারিখটা কখনও কেউ ভুলতে পারবে না কারণ এই দিনে চিরকালের জন্য সুশান্ত সিং রাজপুত সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই অভিশপ্ত দিনেই এবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কুমকুম ভাগ্য ধারাবাহিকের অভিনেত্রী সঞ্চিতা উগলে।

Published on: Jun 15, 2026, 21:44:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২০ সালের ১৪ জুন, তারিখটা কখনও কেউ ভুলতে পারবে না কারণ এই দিনে চিরকালের জন্য সুশান্ত সিং রাজপুত সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই অভিশপ্ত দিনেই এবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কুমকুম ভাগ্য ধারাবাহিকের অভিনেত্রী সঞ্চিতা উগলে।

দিদির মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন সঞ্চিতার ভাই?
দিদির মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন সঞ্চিতার ভাই?

সঞ্চিতার মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ গোটা বলিউড। ধারাবাহিক থেকে সিনেমা, সমান দক্ষতায় অভিনয় করেছেন সঞ্চিতা। মৃত্যুর আগেও হাসিমুখে রিল পোস্ট করেছিলেন তিনি। তারপরেও কেন এমন সিদ্ধান্ত নিলেন সঞ্চিতা, খুব স্বাভাবিকভাবেই সকলের মনে উঠেছিল প্রশ্ন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্চিতার ভাই।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

সঞ্চিতার ভাই অবিনাশের বক্তব্য অনুযায়ী, সঞ্চিতা তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করেছিলেন। এমনকি নিজেকে শেষ করে দেওয়ার জন্য সুশান্তের মৃত্যুদিনকে বেছে নিয়েছিলেন সঞ্চিতা।

বিনোদন জগতের দিকে আঙ্গুল তুলে অবিনাশ বলেন, কাজের অভাব, অতিরিক্ত চাপ, সিনিয়রদের কাছে বারবার অপমানের ধাক্কা আর সহ্য না করতে পেরে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন সঞ্চিতা। ইন্ডাস্ট্রিকে ভীষণ নোংরা এবং বিষাক্ত বলে দাবি করেন সঞ্চিতার ভাই।

অন্যদিকে সঞ্চিতার এক বন্ধু মেঘা জানান, জানুয়ারি মাস থেকেই মানসিক অবসাদে ছিলেন সঞ্চিতা। যদিও তিনি ভীষণ ইতিবাচক মনোভাব নিয়েই চলতেন। ১০ দিন আগেও একটি অডিশন দিতে গিয়েছিলেন সঞ্চিতা, কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি। তবে মেঘা জানান, সঞ্চিতার শারীরিক কিছু সমস্যাও ছিল।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

হিন্দি টেলিভিশন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগল। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে।

মহারাষ্ট্রের পালঘর জেলায় নিজের বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যে সাতটায় নিজের বাড়িতে একা ছিলেন তিনি। সেই সময় বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন অভিনেত্রী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। তবে ঘটনার ফলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।