'বিশ্বাসই করতে পারছিলাম না…', ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

মধ্যপ্রাচ্যের লড়াই চলাকালীন একাধিক সেলিব্রেটি আটকেছিলেন দুবাইয়ে। আকাশ পথ বন্ধ থাকার কারণে বাড়ি ফিরতে সকলকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু দুবাইয়ে না থাকলেও আকাশ পথ বন্ধ থাকায় প্যারিসে আটকে থাকতে হয় সন্দীপ্তাকে।

Mar 11, 2026, 20:06:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যপ্রাচ্যের লড়াইয়ের মধ্যে একাধিক সেলিব্রেটি আটকেছিলেন দুবাইয়ে। আকাশ পথ বন্ধ থাকার কারণে বাড়ি ফিরতে সকলকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু দুবাইয়ে না থাকলেও আকাশ পথ বন্ধ থাকায় প্যারিসে আটকে থাকতে হয় সন্দীপ্তাকে।

ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?
ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

প্যারিসে ৪ দিন বাড়তি থাকার পর অবশেষে ঘুরপথে বাড়ি ফিরতে সক্ষম হন অভিনেত্রী। এই কঠিন সময়ে প্যারিসে থাকাকালীন কোনও সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা জিজ্ঞাসা করায় সন্দীপ্তা জানান, যেহেতু প্যারিসে কোনও যুদ্ধের পরিস্থিতি ছিল না তাই সুরক্ষাগত দিক থেকে কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁকে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

তবে যেহেতু আকাশ পথ বন্ধ ছিল তাই কিছুতেই বাড়ি ফিরতে পারছিলেন না। অবশেষে প্যারিস থেকে পোল্যান্ড, তারপর দিল্লি এবং সবশেষে কলকাতায় ফেরেন অভিনেত্রী। তবে সৌভাগ্যবশত তাঁর ট্রিপ শেষ হয়ে যায় আগেই তাই হোটেলে বন্দি হয়ে থাকা ছাড়া আর কোনও সমস্যা হয়নি তাঁর।

তবে এত সমস্যার মধ্যেও গোটা ট্রিপে তিনি মন ভরে উপভোগ করেছেন প্রাকৃতিক সৌন্দর্য। নরওয়ের মেরুজ্যোতি দেখার ইচ্ছা সকলেরই থাকে, কিন্তু সেটি একদিন নয় বরং পরপর পাঁচ দিন দেখার সৌভাগ্য থাকে খুব কম মানুষের, আর সেই সৌভাগ্যবানদের তালিকায় নাম লিখিয়েছেন সন্দীপ্তাও।

আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?

সোশ্যাল মিডিয়ায় সেই অপরূপ দৃশ্যের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ট্রিপটা যখন প্ল্যান করছিলাম, ভাবছিলাম অন্তত একদিন যেন দেখতে পাই। কিন্তু প্রকৃতি আমাদের চমকে দিল। একদিন নয় বরং পাঁচটা রাত দেখলাম। তারমধ্যে চার দিন টানা। আমি আর সৌম্য বিশ্বাসই করতে পারছিলাম না এটা স্বপ্ন না সত্যি। তখনই বুঝলাম প্রকৃতি আমাদের ঠিক ততটাই ভালোবাসে যতটা আমরা প্রকৃতিকে ভালবাসি।’

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। প্যারিস থেকে কলকাতায় ফেরার কথা ছিল ২ মার্চ, কিন্তু আকাশ পথ বন্ধ থাকায় আরও বেশ কয়েকদিন ওখানেই থাকতে হয় তাঁদের। তবে সবশেষে নিরাপদে ফিরতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী।