Sandy-Bigg Boss Bangla: ‘মনে হচ্ছে ঘুমোতে গিয়েছে…’! বিগ বস বাংলার কোন ৪ সদস্যকে নিয়ে বললেন স্যান্ডি, ছাড়লেন না সায়ককেও
দ্বিতীয় সপ্তাহে এসেই জমে উঠেছে বিগ বস বাংলা-র তৃতীয় সিজন। যদিও এখন খোলস ছেড়ে বেরোতে পারেননি বেশ কিছু প্রতিযোগী। তাঁদের নিয়ে এবার মুখ খুললেন স্যান্ডি সাহা।
টলিউডের তারকা থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই এখন বিগ বস বাংলা নিয়ে চর্চা। বিগ বসের ঘরের লড়াই, বন্ধুত্ব উঠে আসছে নেটপাড়াতেও। এমনকী, তারকারাও বিগ বসের ঘরের বাইরে থাকা তারকারাও নিজেদের মতামত তুলে ধরতে শুরু করেছেন। আপাতত বিগ বসের ঘরে যে প্রতিযোগীরা সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁরা হলেন ভরত কল, দুর্নিবার সাহা, মনামী ঘোষ, তনুশ্রী রায় দাস, জয়িতা চট্টোপাধ্যায়, সৃজলা গুহ, সোনামণি সাহা-রা

বিগ বসের ঘরের বাইরে থাকলেও, সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়ছেন স্যান্ডি সাহা। এর আগে তাঁকে যখন প্রশ্ন করা হয়, ওয়াইন্ড কার্ডে তিনি বাংলার এই বিতর্কিত রিয়েলিটি শো-র অংশ হবেন কি না, তাতে জবাব আসে, আপাতত সেরকম কোনো অফার আসেনি তাঁর কাছে। সঙ্গে ব্যাঙ্গ করে বলেন যে, তিনি চান সায়ক যেন শান্তির ঘুম ঘুমোতে পারে।
বিগ বস নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে স্যান্ডি বলেন, ‘যে কাস্টিং হয়েছে আমার মনে হয়েছে যে কয়েকজন ঘুমোতে গিয়েছে। আমি নাম বলছি সোনামণি, ফুটবলার দাদা যিনি (দীপেন্দু বিশ্বাস), যে ফরেনারটা আছে আলেকজান্ডার, আর ওই যে সোহিনী, তাপস পালের যিনি মেয়ে। এনারা চারজন মনে হচ্ছে ঘুমোতে গিয়েছে। ওনাদেরকে পেইড হলিডে দেওয়া হয়েছে। গিয়ে ঘুমোচ্ছে। কোনো অপিনিয়ন নেই, কিছু নেই। কথা নেই। দেখাই যায় না ক্যামেরায়।’
এমনকী সায়ককে নিয়েও মন্তব্য করেন। বলেন, ‘তারপর একটা নাম আমার যার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ, সায়ক, তার থেকে আমি আরও বেশি আশা করেছিলাম। যে আরও বেশি ওকে দেখা যাবে। সেখানে সায়কের থেকেও আমি ডিজাপয়েন্ট। বিগ বসের ১৬ জন প্রতিযোগীর মধ্যে আমি বলব খুব বেশি হলে চার থেকে পাঁচজন, ওদেরই দেখা যাচ্ছে, ওরাই অ্য়াক্টিভ।’
প্রসঙ্গত, সায়কের উপর যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন স্যান্ডি সাহা। অলি পাব কাণ্ডের পর সায়ককে নিয়ে মজা করে একটা ভিডিয়ো তৈরি করেছেন আর একজন কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। তাতে নাকি সায়ক ব্লক করে দিয়েছেন স্যান্ডিকে, এমনই দাবি করেন তিনি। তারপরই সামনে আনেন সেই বিস্ফোরক অভিযোগ।
স্যান্ডির দাবি ছিল, একটা শুটিংয়ের জন্য তিনি সায়কের বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে সায়ক তাঁর উপর নির্যাতন চালায়, যা একেবারেই প্রত্যাশিত ছিল না। তাঁকে যৌন হেনস্থা করে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


