Bollywood Actor: শাহরুখ-রণবীর নন, ৬৫ বছর বয়সী এই নায়কের ঝুলিতে রয়েছে চারটি ১০০০ কোটির ছবি! কে জানেন?
বক্স অফিসের রাজা বলতেই আমাদের চোখে শাহরুখ খান, আমির খান বা প্রভাসের ছবি ভেসে ওঠে। কিন্তু ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের একমাত্র অভিনেতা হিসেবে চার-চারটি ১০০০ কোটির ছবির মালিক হওয়ার এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বলিউডের এই নায়ক। কে বলুন তো?
বক্স অফিসের ‘১০০০ কোটি’র অঙ্কটা এখন যেন এই নায়কের হাতের খেলনা। যেখানে শাহরুখ খান কিংবা এই প্রজন্মের হার্টথ্রব রণবীর সিংয়ের ঝুলিতে রয়েছে দু’টি করে ১০০০ কোটির ছবি, সেখানে চুপিচুপি সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা। ভারতের প্রথম ও একমাত্র অভিনেতা হিসেবে তিনি এখন চারটি ১০০০ কোটি ক্লাবের সদস্য। তিনি আর কেউ নন, সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্তর ‘ম্যাজিক ফোর’
সঞ্জয় দত্তর এই জয়যাত্রার তালিকায় রয়েছে প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার থেকে শুরু করে বলিউডের স্পাই-থ্রিলার। তাঁর সেই চারটি ১০০০ কোটির ছবি হলো:
১. কেজিএফ: চ্যাপ্টার ২ (KGF: Chapter 2): খলনায়ক ‘অধীরা’র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছিল।
২. জওয়ান (Jawan): শাহরুখ খানের এই মেগা হিটে সঞ্জয় দত্তর সেই ক্যামিও বা বিশেষ উপস্থিতি আজও ফ্যানদের প্রিয়।
৩. ধুরন্ধর (Dhurandhar): আদিত্য ধরের এই ছবিতে এসপি চৌধুরী আসলাম হিসেবে সঞ্জয় দত্তর দাপট ছিল চোখে পড়ার মতো।
৪. ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ (Dhurandhar 2): সদ্য মুক্তি পাওয়া এই সিক্যুয়েলটি ইতিমধ্যেই ১০০০ কোটির মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়েছে।কেন পিছিয়ে শাহরুখ-রণবীর?
পরিসংখ্যান বলছে, শাহরুখ খানের ঝুলিতে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। অন্যদিকে রণবীর সিংয়ের রেকর্ড বইতে রয়েছে ‘ধুরন্ধর ১’ ও ‘ধুরন্ধর ২’। কিন্তু সঞ্জয় দত্ত দক্ষিণ ভারতের বাজার এবং বলিউডের বড় প্রজেক্ট— দু’টিকে এমনভাবে কব্জা করেছেন যে, তিনি এখন ১০০০ কোটি ক্লাবের অঘোষিত সম্রাট। দীপিকা পাড়ুকোনও তিনটে ১০০০ কোটির ছবি (জওয়ান, পাঠান, কল্কি ২৯৮৯ এডি) নিয়ে বেশ কাছাকাছি থাকলেও, সঞ্জয় দত্ত এখনও সবার ধরাছোঁয়ার বাইরে।
সাফল্যের নেপথ্যে ‘ধুরন্ধর’ জুটি
রণবীর সিংয়ের অভিনয় আর আদিত্য ধরের তুখোড় পরিচালনা ‘ধুরন্ধর ২’-কে ভারতের প্রথম হিন্দি সিনেমা হিসেবে একক ভাষায় ১০০০ কোটি নেট সংগ্রহের রেকর্ড এনে দিয়েছে। আর এই সাফল্যের ভাগীদার হয়ে সঞ্জয় দত্ত প্রমাণ করলেন, বয়স বা চরিত্র নয়— বড় পর্দায় তাঁর উপস্থিতিটুকুই বক্স অফিসে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট।

সঞ্জয় দত্তের পর যে ভারতীয় তারকা ১০০০ কোটির ক্লাবে দু-নম্বরে রয়েছেন, তিনি দীপিকা পাড়ুকোন। সুন্দরীর জওয়ান, পাঠান এবং কাল্কি ২৮৯৮ এডি ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছে।
চলতি বছর ১০০০ কোটির ক্লাবের দৌড়ে থাকবে এসএস রাজামৌলির বারাণসী এবং নীতেশ তিওয়ারির রামায়ণ। এই দুই ছবি ঘিরে প্রত্যাশা তুঙ্গে। রণবীর সিং ধুরন্ধরের সাফল্যে ভর দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন রণবীর কাপুরের থেকে। তাই রামায়ণ বড় বাজি রণবীর কাপুরের কেরিয়ারের।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


