Saptaswa Basu: বাংলা ছাড়িয়ে এবার হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ সপ্তাশ্ব, দেখা যাবে কাদের?
Saptaswa Basu: বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা অথবা সিরিজ দেখার চাহিদা এখন দিনের পর দিন বেড়েই চলেছে। কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হওয়া এই মিনি সিরিজের দুনিয়াতেই এবার নাম লেখাতে চলেছেন সপ্তাশ্ব বসু।
Saptaswa Basu: বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা অথবা সিরিজ দেখার চাহিদা এখন দিনের পর দিন বেড়েই চলেছে। তবে সিরিজের পাশাপাশি মাইক্রো ড্রামার প্রতিও দর্শকদের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। রিলের আকারে কয়েক মিনিটের মধ্যেই এক একটি পর্ব শেষ হয়ে যায়, ফলে বেশিক্ষণ সময় লাগে না সিরিজ শেষ হতে। কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হওয়া এই মিনি সিরিজের দুনিয়াতেই এবার নাম লেখাতে চলেছেন সপ্তাশ্ব বসু।
বাংলা ছাড়িয়ে এবার হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ সপ্তাশ্ব
সপ্তাশ্ব এর আগে একাধিক বাংলা সিনেমায় এবং সিরিজ পরিচালনা করেছেন গতবছর অর্থাৎ ২০২৫ সালে অঞ্জন দত্ত এবং মমতা শংকরকে নিয়ে তৈরি হওয়া ছবি ‘দেরি হয়ে গেছে’ দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিল। এবার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন পরিচালক।
সিরিজের নাম ‘ডেটিং মাই দুশমন’। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ভ্রুতান্স উপাধ্যায় ও আলফিয়া খান। এই সিরিজটি পুরোটাই তৈরি হবে প্রেমের গল্পের ওপর ভিত্তি করে। তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ভালবাসা নয় বরং জেন জিদের ভালবাসা নিয়ে তৈরি হবে এই সিরিজ।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই সিরিজের শুটিং। মুম্বাইয়ের বিভিন্ন স্থানে জোর কদমে চলছে কাজ। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে জিও প্লাস হটস্টারে। আপাতত এই কাজের জন্য মুম্বইতেই রয়েছেন পরিচালক।