স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান! পাশে ছিলেন আয়ুষ্মান, ভাইরাল ভিডিয়ো ঘিরে উদ্বেগ

দশেরার আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সেখানে প্রার্থনা করার সময় সারাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Published on: Oct 22, 2026, 14:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর মুক্তির আগে দশেরার দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেখানে প্রার্থনা করার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন সারা। তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায় একটি ভাইরাল ভিডিয়োয়। অভিনেত্রীর এমন দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।

অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান।
অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করছেন সারা ও আয়ুষ্মান। সেই সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্পষ্ট নয়।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বর্ণমন্দির সফরের একটি ছবিও শেয়ার করেন সারা। সেখানে সাদা রঙের এথনিক পোশাকে দেখা যায় দুই তারকাকে। স্বর্ণমন্দিরের সামনে হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে ছবি তুলেছেন তাঁরা। ছবির ক্যাপশনে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে সারা লেখেন, ‘শুভ দশেরা। সকলের জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ভরে উঠুক।’

এদিকে সারা-র কান্নার ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, স্বর্ণমন্দিরে প্রার্থনা করার সময় আবেগ ধরে রাখতে পারেননি সারা। আয়ুষ্মানের সঙ্গে ছবির প্রচারে গিয়ে আচমকা তাঁকে কাঁদতে দেখে চিন্তিত অনুরাগীরা। ওই ব্যবহারকারী আরও লেখেন, ‘আশা করি সারার সব কিছু ঠিক আছে’।

তবে সারার কান্নার পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত ভাইরাল ভিডিয়ো ঘিরেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। আরও এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘কেউ কি জানেন, কেন সারা এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন?’ অন্য এক ব্যবহারকারীর কথায়, ‘বিশ্বাস ও আত্মোপলব্ধির এক আবেগঘন মুহূর্ত। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সারা আলি খান।’

আসলে, আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর প্রচারে পঞ্জাবের বিভিন্ন জায়গায় ঘুরছেন সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সেই প্রচারের মাঝেই স্বর্ণমন্দিরে তাঁদের এই সফর এবং সারার কান্নার ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে আলোচনা।

কী নিয়ে ‘উড়তা তীর’?

‘উড়তা তীর’ একটি আসন্ন স্পাই কমেডি ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। ছবির গল্প আবর্তিত হয়েছে বিলাল আহমেদকে কেন্দ্র করে। আয়ুষ্মান অভিনীত এই চরিত্রটি একজন পাকিস্তানি গুপ্তচরের, যিনি ভারতে প্রবেশ করার পর একটি দুর্ঘটনার জেরে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এরপর গল্প কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগোবে ছবির কাহিনি।

স্পাই কমেডি ছবিটি ২০২৬ সালের ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এবার বড় পর্দায় সারা ও আয়ুষ্মানের জুটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই দেখার।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More