প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।
‘চোখ তুলে দেখ না…’, শ্বশুর বাড়ি জিন্দাবাদের সুরকার আর নেই! নিঃশব্দে প্রয়াত বাবুল বোস, শোকপ্রকাশ প্রসেনজিৎ-কুমার শানুর
Babul Bose Death: 'অমর শিল্পী তুমি কিশোরকুমার’-এর সুরকার আর নেই! ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে প্রয়াত সঙ্গীত পরিচালক বাবুল বোস, আবেগঘন শোকবার্তা কুমার শানু ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের!
সংগীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে অকালেই চলে গেলেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার বাবুল বোস (Babul Bose)। বাংলা ও হিন্দি— উভয় চলচ্চিত্র জগতেই অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রয়াণে সংগীত ও অভিনয় জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। বাবুল বোসের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সংগীতশিল্পী কুমার শানু এবং টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘আমার বাংলায় শুরুয়াত ওঁর হাত ধরেই’— আবেগঘন কুমার শানু:
নব্বইয়ের দশকে কুমার শানুর কণ্ঠে ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’ গানটি আজও বাঙালির নস্টালজিয়া। যে সুরকারের হাত ধরে বাংলায় কুমার শানুর এই জয়যাত্রা শুরু হয়েছিল, সেই ‘বাবুল দা’-র প্রয়াণে ভেঙে পড়েছেন গায়ক।
একটি ভিডিয়ো বার্তায় শোকপ্রকাশ করে কুমার শানু বলেন, ‘এটা একটা ভীষণ স্যাড নিউজ যে বাবুল দা, মানে বাবুল বোস উনি আমাদের মধ্যে নেই। খবরটা শোনার পরে আমি প্রচণ্ডভাবে শোকাহত। কারণ বাংলার থেকে প্রথম একজন সংগীতশিল্পী যিনি বোম্বেতে গিয়েও নাম করেছিলেন। আগে হেমন্ত দা, মান্না দা ছিলেন— তারপর একটা বড় গ্যাপ হয়েছিল। সেই গ্যাপের পরে বাংলার একটা ছেলে বাবুল দা, যিনি বোম্বেতে হিন্দিতেও নাম করেছিলেন। আর বাংলাতে তো প্রথম আমার গান ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’— আমার একটা শুরুয়াত ওঁর হাত ধরেই হয়েছিল। এটা আমাদের বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য একটা বিরাট ক্ষতি। আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ ও শোকবার্তা:
বাবুল বোসের সুরে একাধিক সুপারহিট বাংলা ছবিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুরকারের প্রয়াণের খবর পেয়ে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন অভিনেতা।
প্রসেনজিৎ লিখেছেন, ‘বাবুল বোসের প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একসঙ্গে কাজ করার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ ওঁর সুর করা অসংখ্য গান চিরকাল অমর হয়ে থাকবে। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবার, পরিজন ও কাছের মানুষদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
বাংলা থেকে বলিউড— চিরস্মরণীয় সংগীত সফর:
বাংলার মাটি থেকে উঠে এসে মুম্বইয়ের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের সুরের জাদুতে স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন বাবুল বোস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো ব্লকবাস্টার ছবির গান থেকে শুরু করে একাধিক রোমান্টিক ও বিরহের গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে। নব্বইয়ের দশক থেকে বাণিজ্যিক বাংলা ছবির গানে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। 'দেবদাস', 'দাদা ঠাকুর', 'পরিণাম', 'মানিক', 'নবাব নন্দিনী', 'শেষ যুদ্ধ', 'আগুন জ্বলবেই'-সহ একাধিক ছবিতে তাঁর সুরের জাদু মুগ্ধ করেছে আপামর বাঙালিকে। টলিউডের পাশাপাশি হিন্দি ছবির দুনিয়াতেও রেখে গেলেন নিজের প্রতিভার স্বাক্ষর। 'মেহেন্দি', 'জিনা তেরি গলি মেঁ', 'মেরি আদালত' এবং 'চিতা'-র মতো ছবিতেও ছিল তাঁর সঙ্গীত পরিচালনা অমর। তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন মহল।
E-Paper
