রঞ্জিত মল্লিকের ‘শত্রু’তে অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের, কেন সরে গেলেন তিনি?
গত ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান যেখানে রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মতো নামিদামি ব্যক্তিত্বদের পাশাপাশি ছিলেন প্রতি প্রজন্মের তারকারা।
গত ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান যেখানে রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মতো নামিদামি ব্যক্তিত্বদের পাশাপাশি ছিলেন প্রতি প্রজন্মের তারকারা। এই অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা উত্তম কুমারের স্মৃতি রোমন্থন করেন।
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’তে অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, যার বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। তেমনি একটি ছবি তৈরি হওয়ার কথা ছিল, যেখানে উত্তম কুমার নিজেই বেছে নিয়েছিলেন নেগেটিভ চরিত্র। উত্তম কুমারের মনে হয়েছিল যে নায়ক হিসাবে তিনি বহুদিন অভিনয় করেছেন এবার খলনায়ক হিসেবে নিজেকে তুলে ধরবেন তিনি।
ছবির নাম ছিল ‘হব ইতিহাস’। কিন্তু দুর্ভাগ্যবশত ছবির শুটিং শুরু হওয়ার ৪ দিন পরেই উত্তম কুমার মারা যান। উত্তম কুমার মারা যাওয়ার পর শুভেন্দু চট্টোপাধ্যায় সেই সিনেমা ছেড়ে দেন। পরবর্তীকালে সেই স্ক্রিপ্ট নিয়ে আবার নতুন করে ছবি তৈরি হয় যার নাম রাখা হয় ‘শত্রু’।
১৯৪৮ সালের ‘শত্রু’ ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শত্রু সেই সময় তথা চিরকালের বাংলা ইন্ডাস্ট্রির একটি অন্যতম সেরা সিনেমা হিসেবে বারবার বিবেচিত হয়। এমন অনেক ইতিহাস এই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে লুকিয়ে রয়েছে যা জানলে হয়তো সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে।
Home/Entertainment/রঞ্জিত মল্লিকের ‘শত্রু’তে অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের, কেন সরে গেলেন তিনি?