নেই মাখন কেনার টাকা, জন্মাষ্টমীতে কৃষ্ণের শরণাপন্ন হল শাওন

পরিবারের সকলের অমতে শুভকে বিয়ে করেছিল শাওন। পিসির ষড়যন্ত্র আটকানোর জন্য এই কাজ করতে বাধ্য হয় সে। কিন্তু বাবাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচালেও শাওনের বাবা মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেয়। এদিকে শশুর বাড়িতেও শাওনকে কেউ মেনে নেয় না। সে একেবারেই একা হয়ে যায়।

Published on: Sep 5, 2026, 16:58:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পরিবারের সকলের অমতে শুভকে বিয়ে করেছিল শাওন। পিসির ষড়যন্ত্র আটকানোর জন্য এই কাজ করতে বাধ্য হয় সে। কিন্তু বাবাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচালেও শাওনের বাবা মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেয়। এদিকে শশুর বাড়িতেও শাওনকে কেউ মেনে নেয় না। সে একেবারে একা হয়ে যায়।

জন্মাষ্টমীতে কৃষ্ণের শরণাপন্ন হল শাওন
জন্মাষ্টমীতে কৃষ্ণের শরণাপন্ন হল শাওন

তবে বাকিরা শাওনের পাশ থেকে সরে গেলেও শুভ কিন্তু শাওনের পাশে সব সময় এসে দাঁড়ায়। সে শাওনকে না ভালোবাসলেও শুধুমাত্র কর্তব্যের খাতিরে কখনও তাকে একা ফেলে দেয় না। ঠিক যেমন জন্মাষ্টমীর দিন শাওনের কাছে টাকা না থাকার জন্য নিজের জমানো সমস্ত টাকা সে শাওনকে দিয়ে দেয়। কিন্তু জন্মাষ্টমীর পায়েস রান্না করতে গিয়ে বাকিদের ষড়যন্ত্রের শিকার হতে হয় তাকে।

শাওন দুধ ফুটিয়ে রেখে রান্নাঘর থেকে যেতেই সেই দুধে লেবু মিশিয়ে দেওয়া হয় ফলে দুধ কেটে যায়। খুব স্বাভাবিকভাবেই শাওনের আর পায়েস রান্না করা হয় না। কিন্তু এদিকে শাওনের শ্বশুর বাড়ির সকলে পাড়ার লোক নিমন্ত্রণ করে নেয় কারণ শাওন বলেছিল সে সকলকে পায়েস খাওয়াবে।

এমন এক পরিস্থিতিতে কৃষ্ণকে স্মরণ করে শাওন। সে বুঝতে পারে না সে কি করবে। সবকিছুই সে ঈশ্বরের হাতে ছেড়ে দেয়। শাওনের এই বিপদ থেকে শাওনকে কে রক্ষা করবে? শুভ কি কোনওভাবে স্ত্রীকে বাঁচাবে এই সমস্যা থেকে? জন্মাষ্টমীর এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে ৬ এবং ৭ সেপ্টেম্বর শুধুমাত্র জি বাংলায়।