বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?
বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগদান দিয়েছেন তাঁরা প্রত্যেকেই এসেই বিগ বসের ঘর মাতিয়ে দিয়েছেন। প্রথমে রাজবীর, তারপর জীতু।
বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগদান দিয়েছেন তাঁরা প্রত্যেকেই এসেই বিগ বসের ঘর মাতিয়ে দিয়েছেন। প্রথমে রাজবীর, তারপর জীতু। শনিবার এবং রবিবার দুজন প্রতিযোগী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার নাকি বিগ বসের ঘরে এন্ট্রি হতে চলেছে সৌরভের।
বিগ বসের ঘরে নয়, এবার অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের!
সৌরভ অর্থাৎ সৌরভ দাস। খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার পরেই একটা আলাদাই উত্তেজনা দেখতে পাওয়া যায়, দর্শকদের মধ্যে। অনেকে আবার এও বলেছিলেন, এবার রাজবীর উচিত শিক্ষা পাবে। কিন্তু এবার একদম অন্যরকম খবর শুনতে পাওয়া যাচ্ছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিগ বস বাংলায় নয়, সৌরভ নাকি এন্ট্রি নেবেন অন্য একটি অনুষ্ঠানে। কিন্তু কোন অনুষ্ঠানে সৌরভকে দেখতে পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি। তবে বিগ বস বাংলায় যদি সৌরভের এন্ট্রি না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই মন ভাঙবে দর্শকদের।
যদিও সৌরভ এই বিষয় নিয়ে কোনও কথাই বলেননি। প্রসঙ্গত, প্রথম থেকেই বিভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বারবার দর্শকদের নজর কেড়েছেন সৌরভ দাস। বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বইতে অভিনয় করেছেন তিনি।
‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে গোপাল পাঁঠা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। খুব সম্প্রতি যীশু সেনগুপ্তের সঙ্গে মিলিত একটি প্রযোজনা সংস্থাও করেছেন সৌরভ। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সৌরভের আলুর দোষ!
Home/Entertainment/বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?