নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন সায়ক! খেলেন চুমুও, ব্যাপার কী?

সায়ক চক্রবর্তীকে এবার নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন, চুমুও খেলেন অভিনেতা।

Published on: Jun 10, 2026, 22:57:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কয়েকমাস ধরে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে। গো-মাংস বিতর্কে নায়কের বিরুদ্ধে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। এছাড়াও তাঁর নানা পারিবারিক সমস্যা নিয়েও স্যোশাল মিডিয়া সরগরম ছিল। তবে সে সব এখন অতীত। আর এবার নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন অভিনেতা, চুমুও খেলেন।

নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন সায়ক! খেলেন চুমুও, ব্যাপার কী?
নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন সায়ক! খেলেন চুমুও, ব্যাপার কী?

বুধবার অভিনেতা তাঁর ভালোবাসার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন। ছবিতে সাদা রঙের শার্ট ও ব্লু জিন্সে ধরা দেন। চোখে ছিল রোদ চশমা। কিন্তু সায়কের ভালোবাসা সে কে? না কে নয় কী? কারণ তাঁর সেই ভালোবাসা কোনও মানুষ নন বরং তাঁর পছন্দের গাড়ি। সেই গাড়ির সঙ্গেই একাধিক ছবি ভগ করে নেন অভিনেতা। কখনও গাড়ির সামনে হাসি মুখে ধরা দেন। আবার কখনও গাড়িকে চুমু খেতে দেখা যায়। ছবিগুলি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, ‘আমি আমার গাড়িকে ভালোবাসি।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ, খুব কিউট।’ আর একজন লেখেন, ‘খুব সুন্দর লাগছে।’

প্রসঙ্গত, কয়েকমাস আগে সায়কের সঙ্গে পার্কস্ট্রিটের এক নামী রেস্তোরাঁয়। মাটন স্টেক অর্ডার করেছিলেন অভিনেতা, বদলে আসে বিফ। না জেনে সেটি খেয়েও নেন তাঁরা। এরপরই হইচই কাণ্ড। ধর্মভ্রষ্ট করার উদ্দেশ্য় নিয়ে ‘ব্রাহ্মণ’ সায়ককে গো-মাতাকে খাইয়েছেন ওই বেয়ারা। এমন অভিযোগ আনেন অভিনেতা। তুমুল বচসার পর মামলা গড়ায় পুলিশ পর্যন্ত।

কাজের সূত্রে, অভিনেতা বেশ লম্বা বিরতির পর স্টার জলসার জনপ্রিয় মেগা 'চিরসখা'র হাত ধরে কামব্যাক করেছিলেন। তারপর তাঁকে জি বাংলার 'তুই আমার হিরো', স্টার জলসার ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। তাছাড়াও অভিনেতা তাঁর জীবনের রোজনামচা তাঁর ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।