'খুব তাড়াতাড়ি তোমার সব স্বপ্ন পূরণ হোক...', পাহাড়ের কোলে রূপসার জন্মদিন পালন সায়নদীপের
১৯ জুলাই, রূপসা চট্টোপাধ্যায়ের জন্মদিন। যদিও অনেক আগে থেকেই এই প্রস্তুতি নিতে শুরু করেছেন গোটা পরিবার। জন্মদিন উপলক্ষে যেহেতু রূপসা পাহাড়ে ঘুরতে গিয়েছেন তাই পরিবারের বাকি সদস্যরা জন্মদিনের ছদিন আগেই একটি প্রি বার্থডে সেলিব্রেশানের আয়োজন করেছিলেন।
১৯ জুলাই, রূপসা চট্টোপাধ্যায়ের জন্মদিন। যদিও অনেক আগে থেকেই এই প্রস্তুতি নিতে শুরু করেছেন গোটা পরিবার। জন্মদিন উপলক্ষে যেহেতু রূপসা পাহাড়ে ঘুরতে গিয়েছেন তাই পরিবারের বাকি সদস্যরা জন্মদিনের ছদিন আগেই একটি প্রি বার্থডে সেলিব্রেশানের আয়োজন করেছিলেন। সব ক্রেডিট যে রূপসার স্বামী সায়নদীপের সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
পাহাড়ের কোলে রূপসার জন্মদিন পালন
পাহাড় বরাবরই পছন্দ রূপসার, তাই জন্মদিন উপলক্ষে স্বামী সন্তানকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই বৃষ্টি ভেজা পাহাড়ের বুকে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও পোস্ট করে ফেলেছেন অভিনেত্রী। তবে এবার আর রূপসা নন, স্ত্রীর জন্মদিনে একটি মিষ্টি বার্তা পোস্ট করেছেন সায়নদীপ সরকার।
পাহাড়ের বুকে নিরিবিলি হোমস্টেতে রূপসার জন্মদিন সেলিব্রেট করলেন সায়নদীপ। ছোট্ট একটি কেক কাটলেন রূপসা। ছেলে আর স্বামীর সঙ্গে বেশ কিছুক্ষণ চলল ফটোশুট। সেই মিষ্টি মুহূর্তের কিছু ছবি পোস্ট করে সায়নদীপ রূপসাকে তাঁর ৩০ তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে সায়নদীপ লেখেন, ‘আজ থেকে আর বেশি ঘাটের জ্ঞান দেব না কারণ তোমার পোষায় না কিন্তু আমি নিশ্চিত তুমি আমার মধ্যে একটা জিনিস ভীষণ পছন্দ কর সেটা হল ঈশ্বরের কাছে তোমার জন্য আমার প্রার্থনা। তাই এই জন্মদিনে এইটুকুই ভগবানের কাছে চাইবো যে তোমার সমস্ত বড় স্বপ্নগুলো পূরণ হোক খুব তাড়াতাড়ি। আর হয়তো যাবে কারণ আমি তোমাকে সব থেকে খুশি দেখতে চাই। বাকি আমাকে সহ্য করার জন্য অনেক ধন্যবাদ শুভ ৩০তম জন্মদিন।’
স্বামীর এই মিষ্টি পোষ্টের কমেন্ট বক্সে রূপসা লেখেন, ‘তোমাকে অনেক অনেক ভালোবাসি।’ স্বামী সন্তানকে সামলে চুটিয়ে কাজ করছেন রূপসা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন পরিণীতা ধারাবাহিকে। নেতিবাচক চরিত্রে রূপসার অভিনয় নজর কেড়েছে সকলের।
রূপসা একদম অল্প বয়সেই পা রেখেছেন বিনোদন জগতে। শুরুটা হয়েছিল নাচ দিয়ে। মাত্র আড়াই বছর বয়স থেকে তিনি নাচ শেখা শুরু করেন। একসময় মমতাশঙ্করের নাচের দলেও কাজ করেছেন। প্রাথমিকভাবে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছে থাকলেও, পরবর্তীতে অভিনয়ে পা রাখা। সাম্প্রতিক সময়ে 'তুঁতে' ও 'জগদ্ধাত্রী'-র মতো হাই-রেটিং ধারাবাহিকে খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।
Home/Entertainment/'খুব তাড়াতাড়ি তোমার সব স্বপ্ন পূরণ হোক...', পাহাড়ের কোলে রূপসার জন্মদিন পালন সায়নদীপের