Parineeta Update: ‘ছোড় চলে হাম ও গলিয়া....’, পরিণীতায় আর দেখা যাবে না ‘দাদু’ সুব্রত গুহ দাসকে! কী জবাব আশুতোষ বসুর?

পরিণীতা ছেড়ে দিচ্ছেন আশুতোষ বসু ওরফে অভিনেতা সুব্রত গুহ দাস? অভিনেতার হেঁয়ালি ভরা পোস্টে তোলপাড় নেটপাড়া। 

Published on: Sep 21, 2026, 20:30:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পরিণীতা'-র দর্শকদের জন্য মন খারাপের খবর! ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র 'দাদু' অর্থাৎ আশুতোষ বসু চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা সুব্রত গুহ দাস কি তবে সিরিয়াল থেকে বিদায় নিচ্ছেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর দুটি রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা।

পরিণীতায় আর দেখা যাবে না ‘দাদু’ সুব্রত গুহ দাসকে! ইঙ্গিতপূর্ণ পোস্ট, কী জবাব আশুতোষ বসুর?
পরিণীতায় আর দেখা যাবে না ‘দাদু’ সুব্রত গুহ দাসকে! ইঙ্গিতপূর্ণ পোস্ট, কী জবাব আশুতোষ বসুর?

পোস্টে বিদায়ে ইঙ্গিত ও রবীন্দ্রনাথের কবিতার পংক্তি:

প্রথমে গোটা টিমের সঙ্গে একটি হাসিখুশি গ্রুপ ছবি শেয়ার করে সুব্রতবাবু লেখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পংক্তি, ‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ/ তাই তব জীবনের রথ/ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার/ বারংবার…’

তবে এখানেই শেষ নয়! এরপরই আশুতোষ বসু চরিত্রের আইকনিক চশমা ও গোঁফের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন— ‘ছোড় চলে হাম ও গলিয়া…’।

প্রিয় 'দাদু'-র এই পোস্ট প্রকাশ্যে আসতেই তোলপাড় কমেন্ট সেকশন। গল্পে কি তবে আশুতোষ বসুর জীবনের অধ্যায় শেষ নাকি অভিনেতা নিজে সিরিয়াল ছেড়ে দিচ্ছেন? অনুরাগীদের একের পর এক প্রশ্নে কমেন্ট বক্স ভরে গেলেও অদ্ভূতভাবে পুরো নীরবতা বজায় রেখেছেন সুব্রতবাবু, যিনি কি না সাধারণত ফেসবুকে সব প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন।

কী বললেন অভিনেতা সুব্রত গুহ দাস?

হঠাৎ এই নীরবতা ও রহস্যের উসকানিতে উত্তর খুঁজতে হিন্দুস্থান টাইমস বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। কিন্তু সেখান থেকেও মেলেনি সরাসরি জবাব, বরং হেঁয়ালি বজায় রেখে অভিনেতা বলেন, ‘এখন এই প্রশ্নের জবাব দিতে পারব না, এর জন্য আমার দু-এক দিন সময় প্রয়োজন। সঠিক সময় এলেই উত্তরটা সকলে পাবেন।’ দর্শকদের আপতত ধৈর্য ধরতে বলেছেন অভিনেতা। তবে এই প্রথম নয়, এর আগে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়ও মাঝপথে এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তাতে দর্শকদের মন খারাপ হলেও সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

সিরিয়ালে মোড় ও দর্শকদের মন খারাপ:

সাম্প্রতিক ট্র্যাকে নাতির মুখ দেখেছেন আশুতোষ বসু। পারুল ও রায়ানের ঘরে এসেছে যমজ কন্যা সন্তান। এমনকি সংযুক্তার হাত থেকে নিজেদের সন্তানদের বাঁচাতে বন্দুক হাতে পারুল-রায়ানের লড়াইয়ের এক ধামাকা প্রোমোও সামনে এসেছে। ঠিক এই খুশির মুহূর্তের মাঝেই ধারাবাহিকের প্রাণভোমরা 'দাদু'-র এমন বিদায়ঘণ্টার আভাসে মন ভার পরিণীতার অগণিত ভক্তদের!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More