Dona Bhowmik: শাঁখা-সিঁদুরে সীমন্তিনী ডোনা,পাশে মনের মানুষ! গোপনে বিয়ে সারলেন ‘ডায়মন্ড দিদি’?
বিয়ের পাকা কথা মিটেছিল, এবার কি তবে গোপনে বিয়েটাই সেরে ফেলেন ডোনা? নতুন বউয়ের সাজে টুম্পা অটোওয়ালিকে দেখে হাজারো প্রশ্ন অনুরাগীদের মনে!
টুম্পা অটোওয়ালি কিংবা ডায়মন্ড দিদি জিন্দাবাদ— ছোটপর্দার মুখ্য চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই বাঙালির ড্রয়িংরুমে বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী ডোনা ভৌমিক। নিজের মিষ্টি হাসি আর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কোনোদিন লুকোছাপা করেননি ডোনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনালি শাড়ি, গা ভর্তি গয়না আর সিঁথিতে চওড়া সিঁদুর পরা ডোনার একটি ছবি আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেল। পাশে মেরুন পাঞ্জাবিতে হাসিমুখে দাঁড়িয়ে তাঁর মনের মানুষ সায়ন্তন মুখোপাধ্যায়। দুজনকে এই সাবেকি নবদম্পতির সাজে দেখে ভক্তদের মনে একটাই প্রশ্ন— তবে কি চুপিচুপি ছাদনাতলায় পৌঁছে গেলেন এই জুটি?

ছবির পেছনের আসল টুইস্ট
ভক্তদের মনে ধন্দ তৈরি হলেও গল্পটা কিন্তু একটু অন্যরকম। ডোনা এখনই রিয়েল লাইফে বিয়েটা সেরে ফেলেননি, বরং এটি ছিল একটি নামী পোশাক ব্র্যান্ডের প্রমোশনাল ব্রাইডাল ফটোশুট। আর সেই শুটের খাতিরেই নতুন বউয়ের সাজে ধরা দিয়েছিলেন ডোনা। তবে ছবির পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি কিন্তু ডোনার অনস্ক্রিন কোনো নায়ক নন, তিনি বাস্তবেও অভিনেত্রীর মনের মানুষ সায়ন্তন মুখোপাধ্যায়। ফটোশুটের বাহানায় এই লাভবার্ডস আসলে নিজেদের বিয়ের এক ট্রেলার দেখিয়ে দিলেন অনুরাগীদের।

গ্ল্যামার দুনিয়ার বাইরে মন দিলেন ডোনা
টলিপাড়ার নায়িকারা সাধারণত ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা বা পরিচালকের প্রেমে পড়েন, এমনটাই চেনা ছক। তবে ডোনা হেঁটেছেন একটু অন্য পথে। গ্ল্যামার জগতের বাইরে গিয়ে তিনি মন দিয়েছেন সায়ন্তনকে। ডোনার হবু বর বিনোদুনিয়ার মানুষ নন, কর্পোরেট জগতের চেনা মুখ। তিনি একটি নামী সংস্থায় সেলস ম্যানেজারের পোস্টে কর্মরত। বিনোদন জগতের চাকচিক্য থেকে দূরে থাকলেও ডোনার অভিনয় জীবন এবং তাঁর কাজকে সায়ন্তন সবসময় আগলে রাখেন বলেই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।
এই বছরেই বাজবে সানাই, পাকা কথা সারা
ফটোশুটটি নকল হলেও ডোনার বিয়ের সানাই কিন্তু খুব তাড়াতাড়িই বাজতে চলেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুজনের বিয়ের পাকা কথা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এই বছরের শেষের দিকেই সায়ন্তনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ডোনা। রিল লাইফের এই ব্রাইডাল শুট দেখে অনুগামীরা বলছেন, প্রমোশনাল শুটেই যদি দুজনকে এত মিষ্টি লাগে, তবে আসল বিয়ের দিনে ডোনার রূপ যে সবাইকে টেক্কা দেবে, তা বলাই বাহুল্য।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


