Bigg Boss Bangla: শাড়ি বেচে বিগ বসে! সৌরভকে চিমটি, বছর ১৫-র মেয়ে রয়েছে ‘মিসোর তানিয়া মিত্তল’-এর, কে এই তনুশ্রী রায় দাস?

Bigg Boss Bangla: জলপাইগুড়ির সিঙ্গল মাদার, অনলাইনে শাড়ি বেচে ভাইরাল হওয়া তনুশ্রীও বিগ বসের ঘরে। চিনুন তাঁকে। 

Published on: Aug 31, 2026, 18:30:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় শাড়ি আর ডিজাইনার ব্লাউজের সাজ দেখিয়ে জলপাইগুড়ির হাওয়া গরম করা তনুশ্রী রায় দাস এবার সোজা নাম লেখালেন 'বিগ বস বাংলা'-র মঞ্চে। জলপাইগুড়ি শহর থেকে সোজা মুম্বাইয়ের ঝলমলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রেখেই তিনি এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে নেটিজেনদের চোখ চড়কগাছ!

শাড়ি বেচে বিগ বসে! বছর ১৫-র মেয়ে রয়েছে ‘মিসোর তানিয়া মিত্তল’ তনুশ্রীর
শাড়ি বেচে বিগ বসে! বছর ১৫-র মেয়ে রয়েছে ‘মিসোর তানিয়া মিত্তল’ তনুশ্রীর

দাদাকে চিমটি আর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়

মঞ্চে উঠে খোদ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে দেখে তনুশ্রীর নাকি বিশ্বাসই হচ্ছিল না তিনি সত্যি সত্যি বিগ বসে এসেছেন। তাই সত্যি-মিথ্যা পরখ করতে কোনো আগুপিছু না ভেবেই 'দাদা'র হাতে কষে চিমটি কেটে বসলেন! ব্যাস, আর যায় কোথায়?

ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হাসির রোল ওঠার পাশাপাশি শুরু হয়ে গেছে কটাক্ষের বন্যা। বিগ বসের স্টেজে পা দিয়ে তনুশ্রী দাবি করেন, শুধু সৌরভকে দেখতেই নাকি বিগ বসের মঞ্চে তিনি।

‘ওভার অ্যাক্টিং-এর দোকান’: নেটিজেনদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌরভের হাতে চিমটি কাটা থেকে শুরু করে মঞ্চের হাবভাব—সবটাই নাকি বড্ড বেশি ‘নাটকীয়’ ও ওভার অ্যাক্টিং!

‘তানিয়া মিত্তলের মিসো ভার্সন’ বলেও তনুশ্রীকে খোঁচা দিতে ছাড়ছেন না নেটিজেনরা।

১৬ বছরে বিয়ে থেকে সফল বুটিক মালকিন

নিন্দুকেরা যাই বলুক না কেন, তনুশ্রীর জীবনের লড়াইটাও কিন্তু কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল জলপাইগুড়ির এই মেয়ের। পড়াশোনার পাট চুকিয়ে কম বয়সেই কাঁধে চেপেছিল বিশাল সংসারের চাপ।

১৫ বছরের মেয়ের সিঙ্গেল মাদার তনুশ্রী। আজ তিনি এক ১৫ বছরের মেয়ের মা। সৌরভ যখন জিজ্ঞেস করলেন—গ্ল্যামার নাকি মেয়ে, কোনটা আগে? তনুশ্রী সগর্বে জানান, গ্ল্যামার গ্ল্যামারের জায়গায়, কিন্তু দিনশেষে তাঁর আসল পরিচয় তিনি তাঁর মেয়ের মা।

শাড়ি বেঁচে বাজিমাত: জলপাইগুড়িতে 'দ্য মোমেন্ট অফ মেমোরি' (The Moment of Memory) নামের বুটিক খুলে অনলাইনে শাড়ি-ব্লাউজ বিক্রির এমন অভিনব কায়দা আনলেন যে, ফেসবুক-ইনস্টাগ্রামে হাজার হাজার অনুরাগী জুটে গেল।

বিগ বসের ঘরে কী করবেন তনুশ্রী?

তানিয়া মিত্তালের মতো গ্ল্যামারাস কায়দা আর সৌরভকে চিমটি কাটার সাহস—দুই মিলিয়ে তনুশ্রী যে সহজে ছাড়ার পাত্রী নন, তা তো বোঝাই যাচ্ছে। নিজের মুখে স্বীকার করেছেন তিনি নাকি চরম 'ঠোঁটকাটা', অন্যায় দেখলে কাউকেই রেয়াত করবেন না। এখন দেখার, ড্রামা আর ঝগড়াঝাঁটির বিগ বস হাউসে তনুশ্রীর এই 'ওভার অ্যাক্টিং' শেষ পর্যন্ত তাঁকে কতদূর নিয়ে যায়!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More