বিশ্বজোড়া নাম স্বামীর, তাও কোন অবসাদে ভুগতেন শানের স্ত্রী?
Shaan: শান, এই সংগীত শিল্পীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। হিন্দি তো বটেই বাংলা সংগীত জগতেও শান নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। সব থেকে বড় কথা সংগীতশিল্পীর মুখে লেগে থাকা অমলিন হাসি দর্শকদের মধ্যেও ছড়িয়েছে বারবার।
Shaan: শান, এই সংগীত শিল্পীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। হিন্দি তো বটেই বাংলা সংগীত জগতেও শান নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। সব থেকে বড় কথা সংগীতশিল্পীর মুখে লেগে থাকা অমলিন হাসি দর্শকদের মধ্যেও ছড়িয়েছে বারবার। কিন্তু জানলে অবাক হতে হয়, যে মানুষটার হাসি সকলকে বারবার মুগ্ধ করেছে সেই শানের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায় একসময় ডুবে থাকতেন বিষন্নতার মধ্যে।
কোন অবসাদে ভুগতেন শানের স্ত্রী?
গত ২১ মে ছিল রাধিকার জন্মদিন। এই বিশেষ দিনে একটি আবেগঘন পোস্ট করতে দেখা যায় রাধিকাকে যেখানে তিনি লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসার এবং আন্তরিকতার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমার কাছে অনেকটাই আলাদা। এই বছর নিজেকে অনেক শক্তিশালী বলে মনে হচ্ছে।’
রাধিকা লেখেন, ‘আমার জীবনের অন্যতম কঠিন সময় ছিল এটি। কিন্তু আমি মনে বিশ্বাস রেখেছি। আমার বিশ্বাস ছিল যে আমাকে সুস্থ হতেই হবে। অবশ্যই পরিবারের সমর্থন ছাড়া এটা আমি করতে পারতাম না। আমার স্বামী সন্তান এবং বাকিরা সবসময় আমার পাশে ছিলেন।’
রাধিকা আরও জানান, গত এক বছরে তিনি নিজেকে মানসিকভাবে সুস্থ করার জন্য অনেক কিছু করেছেন। বর্তমানে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তাই নিজের জন্মদিনে নিজেকেই সুস্থ রাখার জন্য আরো একবার অঙ্গীকার করেন তিনি। যদিও এই মানসিক দুশ্চিন্তা বা বিষণ্ণতা কেন ঘটেছিল সে কথা তিনি জানাননি।
তবে রাধিকা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেখানে ইন্টিগ্রেতিভ কাউন্সিলিং থেরাপি- তে ডিপ্লোমা অর্জন করেছেন। নিঃসন্দেহে জন্মদিনে নিজেকে দেওয়া এটি তাঁর সব থেকে বড় উপহার।
Home/Entertainment/বিশ্বজোড়া নাম স্বামীর, তাও কোন অবসাদে ভুগতেন শানের স্ত্রী?