‘কিং’ ছবিতে রয়েছে বিশাল বড় চমক, ১৫ বছর বাদে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-করিনা

১৫ বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও করিনা কাপুর খান। ছবির নাম কিং। এই ছবিটি নিয়ে গত কয়েক মাস ধরে উত্তেজনা তুঙ্গে। ছবির গল্প প্রকাশ্যে না এলেও ছবিতে যারা কাজ করছেন, তাদের ঘিরে একটা আলাদাই উন্মাদনা রয়েছে সকলের মনে। এবার সেই তালিকায় যোগ হলো করিনা কাপুর খানের নাম।

Published on: Oct 6, 2026, 22:40:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

১৫ বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও করিনা কাপুর খান। ছবির নাম ‘কিং’। এই ছবিটি নিয়ে গত কয়েক মাস ধরে উত্তেজনা তুঙ্গে। ছবির গল্প প্রকাশ্যে না এলেও ছবিতে যারা কাজ করছেন, তাদের ঘিরে একটা আলাদাই উন্মাদনা রয়েছে সকলের মনে। এবার সেই তালিকায় যোগ হলো করিনা কাপুর খানের নাম।

১৫ বছর বাদে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-করিনা
১৫ বছর বাদে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-করিনা

‘কিং’ ছবিতে শাহরুখ খান প্রথম অভিনয় করতে চলেছেন মেয়ে সুহানা খানের সঙ্গে। এছাড়াও ছবিতে রয়েছে অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ার্শি সহ একাধিক বড় মাপের তারকারা। এবার সেই তালিকায় যোগ হলেন করিনা।

আরও পড়ুন: সব ভুল-বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ, দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ

শাহরুখ করিনা শেষবার অভিনয় করেছিলেন ‘রা ওয়ান’ ছবিতে। প্রায় ১৫ বছর পেরিয়ে গেছে সেই ছবি মুক্তির। বয়ে গিয়েছে অনেক জল। তবে সেই দুষ্টু মিষ্টি জুটিকে আবার এত বছর পর বড়পর্দায় দেখতে পাবেন দর্শকরা, এর থেকে বড় খবর আর কি হতে পারে! তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা কিন্তু এখনও জানা যায়নি।

আরও পড়ুন: খুনির হাত থেকে মহিলাদের বাঁচাবে চিত্রা, সিরিজে থাকবে প্রীতি-আইভির স্পেশাল চমক

সূত্র মারফত জানা গিয়েছে, সিনেমায় সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। শাহরুখ দীপিকার সেই রোমান্স আরো একবার দেখবেন দর্শকরা। খুব সম্ভবত নেতিবাচক চরিত্রে হয়তো দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকায় এই ছবির একটি আইটেম গানের শুটিং হওয়ার কথা।