নিজে রক্তাক্ত হয়েও মাঝ আকাশে ১৭৪ জনের প্রাণরক্ষা! সলমনের পর পাইলট স্মিত মাচ্ছারকে কুর্নিশ শাহরুখ খানের
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চার উড়ানের মাঝখানে আক্রমণের শিকার হন সহ-পাইলটের। রক্তাক্ত অবস্থাতেও প্লেন হ্যাইজ্যাক হওয়ার ছক রুখে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন স্মিত। যা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় ১৭৪ জনকে।
মাঝআকাশে সহ-পাইলটের ছুরি এবং প্রাণঘাতী হামলার মুখে পড়েও সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়ে বিমানে থাকা ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচিয়ে গোটা দেশের নয়নের মণি ক্যাপ্টেন স্মিত মাচ্ছার (Captain Smit Machchhar)। গুরুতর আহত অবস্থায় নিজের জীবনের কথা না ভেবে বিমানটি নিরাপদে অবতরণ করানোর এই বীরত্বকে এবার কুর্নিশ জানালেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। এর আগে শুক্রবার রাতেই আরেক বলিউড সুপারস্টার সলমন খানও (Salman Khan) পাইলট স্মিতের এই সাহসকে সেলাম জানান।

এক্স-হ্যান্ডেলে (টুইটার) শাহরুখ ও সলমনের বার্তা
শাহরুখ খান তাঁর অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেলে ক্যাপ্টেন স্মিতের প্রশংসা করে লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবথেকে কঠিন সময়ে আপনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন! বিপদের মুখোমুখি দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে যাত্রীদের সুরক্ষা দেওয়া সহজ নয়… তবে আপনি সেটাই করেছেন এবং একজন ক্যাপ্টেনের আসল পরিচয় দিয়েছেন। এটি সাহসিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। আপনার দ্রুত আরোগ্য কামনা করি, দেশ আপনাকে নিয়ে গর্বিত…’।
এর আগে সলমন খানও টুইটে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘কামাল কর দিয়া পাইলট জি, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে যাত্রা করাটা এক পরম সৌভাগ্যের বিষয় হবে।’ শাহরুখ-সলমান ছাড়াও করণ জোহর, রণবীর সিং, ভিকি কৌশল, আর মাধবন এবং বিজয় দেবরাকোন্ডার মতো তারকারাও ক্যাপ্টেন স্মিতের এই নিঃস্বার্থ বীরত্বের জন্য তাঁকে সেলাম জানিয়েছেন।
ঠিক কী ঘটেছিল মাঝআকাশে?
গত ৩০শে সেপ্টেম্বর ফ্লাইদুবাই (Flydubai)-এর বিওইং ৭৩৭ ম্যাক্স ৮ (FZ1073) বিমানটি দুবাই থেকে তেল আভিভের দিকে যাচ্ছিল। ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন সেই বিমানে। সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় হঠাৎই ককপিটের ভেতরে কো-পাইলট (সহ-পাইলট) আক্রমণ চালিয়ে ক্যাপ্টেন স্মিতকে ছুরিকাঘাত করে।
রক্তাত ও আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও বুদ্ধিমত্তা দেখিয়ে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন স্মিত।
যাত্রীদের সাহায্য ও অবতরন: দরজা খুলতেই বিমানে উপস্থিত যাত্রীরা এবং ক্রু সদস্যরা ভেতরে ঢুকে আততায়ী সহ-পাইলটকে ধরে ফেলেন। বিমানে থাকা অন্য দুই পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন এবং তা নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে ল্যান্ড করানো হয়।
প্রধানমন্ত্রীর সাথে কথা
হাসপাতালের বেড থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সাথে ফোনে কথা বলেছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। কীভাবে চোট পাওয়া সত্ত্বেও তিনি চরম সাহসিকতা দেখিয়ে বিপদ এড়াতে পেরেছিলেন, তা মোদীজিকে বর্ণনা করেন তিনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


