Shah Rukh Khan: অন্তঃসত্ত্বা দীপিকা, সিঁড়িতে ওঠার সময় হাত বাড়িয়ে দিলেন শাহরুখ! 'গ্রিন ফ্ল্যাগ...', প্রশংসায় পঞ্চমুখ
Shah Rukh Khan: দীপিকা পাডুকোন সম্প্রতি তাঁর দ্বিতীয় প্রেগনেন্সির খবর প্রকাশ্যে এনেছেন। তবে এই সময়ও তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছে 'কিং’-এর শ্যুটিংয়ের জন্য। এবার দেখা গেল সিঁড়িতে ওঠার সময় দীপিকাকে সাহায্য করার জন্য শাহরুখ তাঁর হাত বাড়িয়ে দিচ্ছেন।
Shah Rukh Khan: দীপিকা পাডুকোন সম্প্রতি তাঁর দ্বিতীয় প্রেগনেন্সির খবর প্রকাশ্যে এনেছেন। তবে এই সময়ও তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছে 'কিং’-এর শ্যুটিংয়ের জন্য। সম্প্রতি শ্যুটিংয়ের কিছু মুহূর্তও সামনে এসেছিল। এবার দেখা গেল সিঁড়িতে ওঠার সময় দীপিকাকে সাহায্য করার জন্য শাহরুখ তাঁর হাত বাড়িয়ে দিচ্ছেন।
অন্তঃসত্ত্বা দীপিকা, সিঁড়িতে ওঠার সময় হাত বাড়িয়ে দিলেন শাহরুখ!
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্যুটিংয়ের বিরতিতে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় শাহরুখ দীপিকার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন।
শাহরুখকে পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট। দীপিকাকে একটি উজ্জ্বল কমলা রঙের টপের সঙ্গে মাল্টিকালারের ঢিলেঢালা প্যান্ট দেখা গিয়েছে।
ভিডিয়োয় দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠার মাঝপথে থেমে সহ-অভিনেত্রীর দিকে ফিরে তাকাচ্ছেন শাহরুখ। এরপর তিনি দীপিকার দিকে হাত বাড়িয়ে দেন। এরপর দীপিকা তাঁর হাত ধরেন। এবং তাঁরা দু'জন একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেন।
দীপিকার প্রতি শাহরুখের এই মিষ্টি আচরণে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, 'ভালোবাসা ও শ্রদ্ধা, বলিউডের কিং শাহরুখ খান।' আর এক জন লেখেন, 'সুন্দর… এসআরকে এবং দীপু।' আর এক ভক্ত লেখেন, 'কী ভদ্রলোক তিনি।'
একজন ভক্ত লিখেছেন, 'এজন্যই তিনি কিং খান।' আর একজন মন্তব্য করেছেন, 'ওঁদের রসায়নটা দারুণ লাগে।' আর একজন মন্তব্য করেন, 'তিনি খুবই মিষ্টি একজন মানুষ।' একজন লিখেছেন, 'গ্রিন ফ্ল্যাগ, এটা তাঁদের মধ্যে জন্মগত ভাবেই রয়েছে।' আর একজন লেখেন, 'একজন ভদ্রলোক'।
একজন লিখেছেন, 'কিং লিকস-এ এসআরকে ও দীপিকাকে হাত ধরে হাঁটতে দেখে, আমার #ওমশান্তিওম, #চেন্নাইএক্সপ্রেস ও #হ্যাপিনিউইয়ার-এর সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা মনে পড়ে গেল। কিছু জুটি সময়ের সঙ্গে সঙ্গে আরও সুন্দর হয়ে ওঠে।'
শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন এর আগে 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' এবং 'পাঠান'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘কিং’ ছবির দক্ষিণ আফ্রিকা শিডিউলের কিছু ছবি ভাইরাল হওয়ার পরপরই এই ভিডিয়োটি সামনে আসে।
Home/Entertainment/Shah Rukh Khan: অন্তঃসত্ত্বা দীপিকা, সিঁড়িতে ওঠার সময় হাত বাড়িয়ে দিলেন শাহরুখ! 'গ্রিন ফ্ল্যাগ...', প্রশংসায় পঞ্চমুখ