‘বরের থেকেও তোমায় বেশি ভালোবাসি’, মহিলা-ভক্তের মুখে একথা শুনে কী জবাব শাহরুখের?
আসন্ন ছবি 'কিং'-এর শুটিংয়ের ফাঁকেই ম্যাঙ্গালোরের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানে এক মহিলা ভক্ত প্রকাশ্যে জানিয়ে বসেন, তিনি নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসেন কিং খানকে। আর সেই স্বীকারোক্তির জবাবে শাহরুখের রসিক মন্তব্যে হাসির রোল ওঠে গোটা অনুষ্ঠানে।
আসন্ন ছবি 'কিং'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরই মাঝে বৃহস্পতিবার, ২৫ জুন কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি রিয়েল এস্টেট সংস্থার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নেন তিনি। জনপ্রিয় কয়েকটি গানে পারফর্ম করার পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনেও অংশ নেন কিং খান।

অনুষ্ঠানের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, দর্শকদের মধ্য থেকে এক মহিলা ভক্ত শাহরুখকে উদ্দেশ্য করে বলেন, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। ভক্তের এই মন্তব্য শুনে এক মুহূর্তও দেরি না করে নিজের স্বভাবসুলভ রসবোধে শাহরুখ বলেন, ‘এই সব একা একা বলা উচিত ছিল, সবার সামনে নয়!’ তাঁর এই মন্তব্যে হেসে ওঠেন উপস্থিত সকলেই।
এরপর শাহরুখ বলেন, ‘আমি জানি এটা ভালোবাসা থেকেই বলা। আমি আপনাদের অনুভূতি বুঝতে পারছি, আর আমি নিশ্চিত আপনাদের স্বামীরাও সেটা বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি আপনার স্বামীকেও ভালোবাসি। আমি আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’
অনুষ্ঠানে কিং খান কন্নড় ভাষায় 'নমস্কার' জানিয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ ম্যাঙ্গালোর। এখানে আসার আগে আমি জানতাম না কী আশা করা উচিত। কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত আপনাদের যে ভালোবাসা, আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তা সত্যিই অসাধারণ।’
এদিকে, শাহরুখ খান বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি 'কিং'-এর কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা এবং রানী মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


