মুক্তির আগেই ৬৬৫ কোটির ব্যবসা শাহরুখের কিং-এর! ছবি হিট করাতে কত আয় করতে হবে?

জন্মদিনে অনুরাগীদের উপহার দিয়ে 'কিং'-এর প্রচার শুরু করেছেন শাহরুখ। প্রকাশ্যে ছবির প্রথম গান। আর মুক্তির আগেই প্রি-রিলিজ ব্যবসায় রেকর্ড গড়ার পথে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। রিপোর্ট অনুযায়ী, ডিস্ট্রিবিউশন, ওটিটি, স্যাটেলাইট ও মিউজিক রাইটস বিক্রি করে ইতিমধ্যেই ৬৬৫ কোটি টাকা ঘরে তুলেছে 'কিং'। 

Published on: Nov 3, 2026, 13:11:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জন্মদিনেই অনুরাগীদের বড় উপহার দিয়েছিলেন শাহরুখ খান। প্রকাশ্যে এনেছিলেন তাঁর আগামী ছবি 'কিং'-এর প্রথম গান। আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। মুক্তির এখনও সাত সপ্তাহ বাকি, তার আগেই প্রি-রিলিজ ব্যবসায় বড়সড় নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ডিস্ট্রিবিউশন, ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক রাইটস বিক্রি করে ইতিমধ্যেই ৬৬৫ কোটি টাকা আয় করেছে 'কিং'।

চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে কিং।
চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে কিং।

কীভাবে ৬৬৫ কোটি টাকা আয় করল 'কিং'?

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ছবির বিদেশের ডিস্ট্রিবিউশন রাইটস ১৭৫ কোটি টাকায় কিনেছে ফার্স ফিল্মস। অন্যদিকে, ভারতের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে পেন মারুধরের কাছে ২৫০ কোটি টাকায়। এছাড়াও নেটফ্লিক্স ১৫০ কোটি টাকায় ছবির ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর। স্যাটেলাইট রাইটস থেকে এসেছে ২৫ কোটি এবং মিউজিক রাইটস বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকায়। সব মিলিয়ে মুক্তির আগেই ছবির প্রি-রিলিজ ব্যবসার অঙ্ক ৬৬৫ কোটি টাকা।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে একটি বিশেষ শর্ত রয়েছে। বক্স অফিসে ছবির পারফরম্যান্সের উপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত অঙ্ক বাড়তে বা কমতে পারে।

ছবি হিট করাতে কত আয় করতে হবে শাহরুখকে?

শুরুতে 'কিং'-এর বাজেট ছিল প্রায় ৩০০ কোটি টাকা। তবে শুটিং চলাকালীন সেই বাজেট বেড়ে প্রায় ৪০০ কোটি টাকায় পৌঁছেছে বলে খবর। এর সঙ্গে প্রচার ও বিপণনের জন্য আরও প্রায় ৫০ কোটি টাকা খরচ করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। শাহরুখের পারিশ্রমিকের হিসেব ধরলে ছবির মোট খরচ প্রায় ৫৫০ কোটি টাকা হতে পারে। ফলে ছবিকে লাভজনক জায়গায় নিয়ে যেতে এই অঙ্কের বেশি আয় করতে হবে।

অন্য দিকে, ডিস্ট্রিবিউটরদের লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করতে হবে ছবিটিকে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। হিসেব অনুযায়ী, দেশের বাজারে প্রায় ৫০০ কোটি টাকা গ্রস এবং বিদেশে প্রায় ৩০০ কোটি টাকা গ্রস আয় করতে হবে 'কিং'-কে।

বড়দিনে মুক্তি শাহরুখের 'কিং'-এর

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করে নেবেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন। ২০২৩ সালে 'পাঠান'-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'অল অ্যাবাউট কিং 24 ডিসেম্বর, 2026 এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এটি একটি বড় ক্রিসমাস রিলিজ হবে। ছবিটি 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'পাঠান' ছবিতে তাদের সহযোগিতার পরে আনন্দের সাথে শাহরুখের পুনর্মিলনকে চিহ্নিত করে। রাজকুমার হিরানির ডাঙ্কি পর্দায় আসার পর এই ছবিটি তিন বছরেরও বেশি সময় ধরে শাহরুখের প্রথম মুক্তি। কিং তার মেয়ে সুহানা খানের সাথে অভিনেতার প্রথম অন-স্ক্রিন সহযোগিতা চিহ্নিত করে। এতে দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More