স্নেহের সঙ্গে 'ধুরন্ধর' রণবীরের গালে হাত বোলালেন 'কিং' শাহরুখ! উচ্ছ্বসিত নেটপাড়া
সম্প্রতি মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও বিজেপি নেতা মোহিত কাম্বোজ তথা মোহিত ভারতীয় মেয়ে মিশকা কাম্বোজের ১৬তম জন্মদিনের অনুষ্ঠানে বহু বলিউড তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ভিডিয়ো এবং ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর মধ্যেই একটি ভিডিয়ো বিশেষ করে ভক্তদের নজরকেড়েছে।
সম্প্রতি মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও বিজেপি নেতা মোহিত কাম্বোজ তথা মোহিত ভারতীয় মেয়ে মিশকা কাম্বোজের ১৬তম জন্মদিনের অনুষ্ঠানে বহু বলিউড তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ভিডিয়ো এবং ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর মধ্যেই একটি ভিডিয়ো বিশেষ করে ভক্তদের নজরকেড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে শাহরুখ খান এবং রণবীর সিং কথা বলছেন।
স্নেহের সঙ্গে 'ধুরন্ধর' রণবীরের গালে হাত বোলালেন 'কিং' শাহরুখ!
জন্মদিনের অনুষ্ঠানের ওই ভিডিয়োতে রণবীরকে অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট এবং অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপরই শাহরুখ রণবীরের কাঁধে টোকা দেন। ভিডিয়োয় দেখা যায় শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি রণবীরের গালে স্নেহ ভরে চুমু খাচ্ছেন। সঙ্গে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। তারপর দেখা যায় শাহরুখ রণবীরের কাঁধে টোকা দেন। তারপর তাঁর গালেও স্নেহ ভরে হাত রাখেন 'কিং'। এরপর শাহরুখ সম্ভবত কিছু বলেন রণবীরকে। খুব সম্ভবত তিনি 'ধুরন্ধর ২'-এর সাফল্যের জন্য রণবীরকে শুভেচ্ছা জানান। তারপর দেখা যায় রণবীর মাথা নেড়ে 'ধন্যবাদ' বলছেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
কাজের সূত্রে শাহরুখকে সর্বশেষ ২০২৩ সালের 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' ছবিতে দেখা গিয়েছিল। এছাড়াও সালমান খানের 'টাইগার ৩'-তে একটি অতিথি চরিত্রেও তিনি অভিনয় করেন। 'পাঠান' বিশ্বব্যাপী ১০৫৫ কোটি আয় করে, অন্যদিকে 'জওয়ান' আয় করে ১১৬০ কোটি। 'ডাঙ্কি' ততটা সফল ছিল না, বিশ্বব্যাপী এটা আয় করে ৪৫৪ কোটি। তিনি ২০২৪ সালে একটি বিরতি নেন এবং গত বছর সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবির শ্যুটিং শুরু করেন। এই ছবি চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন শাহরুখ-কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায়, দীপিকা পাডুকোন।
অন্যদিকে, রণবীর আদিত্য ধরের 'ধুরন্ধর ২' সিনেমার জন্য এখন চর্চায়। ‘ধুরান্ধর’ বিশ্বব্যাপী ১৩০০ কোটিরও বেশি আয় করেছে ছবিটি। এর সিক্যুয়েল, 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ', ১৯ মার্চ মুক্তি পেয়েছে এটি বিশ্বব্যাপী ১৬০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। এরপর তাঁকে জয় মেহতা পরিচালিত এবং হংসল মেহতা প্রযোজিত 'প্রলয়' সিনেমায় দেখা যাবে।
Home/Entertainment/স্নেহের সঙ্গে 'ধুরন্ধর' রণবীরের গালে হাত বোলালেন 'কিং' শাহরুখ! উচ্ছ্বসিত নেটপাড়া